স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজ শেষে এবার দুই ম্যাচের টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামলো বাংলাদেশ ও আফগানিস্তান। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করছে টাইগাররা। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট পড়ছে। আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না মুনিম শাহরিয়ার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান কিংবা মাহমুদউল্লাহ রিয়াদ। এমন বিপর্যয়কর মুহূর্তে ব্যতিক্রম কেবল লিটন দাস।

Advertisement
ক্রিকেটের ছোট ফরম্যাটেও নিজের ফর্ম ধরে রেখেছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে আজকের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম ফিফটি। রশিদ খানের করা ১৪তম ওভারে ৩৪ বলে ফিফটি পূরণ করেন লিটন। আফগানদের বিপক্ষে এটা তার ২য় ফিফটি।

আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় টাইগারদের শুরুটা ভালো হয়নি। বাজে ফর্মে থাকা নাঈম যথারীতি ও্পেনিংয়ে নামেন। দলীয় ১০ রানে ৫ বলে ২ রান করে তিনি ফজলহক ফারুকীর শিকার হন।

অপর ওপেনার মুনিম শাহরিয়ার যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। তিনটি দারুণ বাউন্ডারি হাঁকান। তবে দ্রুতই ১৮ বলে ১৭ রান করা মুনিমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রশিদ খান। রিভিউ নিয়েও মুনিম বাঁচতে পারেননি। তিন নম্বরে নামা লিটন দাসের সঙ্গী হন সাকিব। লিটন আজও দুর্ধর্ষ ফর্মে ছিলেন। পাওয়ার প্লেতে আসে ৩৭ রান।

৮ম ওভারে কায়েস আহমেদকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মুজিব উর রহমানের তালুবন্দি হন ৬ বলে ৫ রান করা সাকিব। দারুণ ব্যাট করতে থাকা লিটনের সঙ্গী হন অধিনায়ক মাহমুদউল্লাহ। নিজের মুখোমুখি চতুর্থ বলে হাঁকান ছক্কা। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৭ বলে ১০ রান করে আজমতুল্লাহর বলে এলবিডাব্লিউ হয়ে যান। উইকেটে লিটনের সঙ্গী আফিফ হোসেন ধ্রুব। এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৪ ওভারে ১০১ রান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.