
পররাষ্ট্রমন্ত্রী বুধবার রাতে বলেন, ত্রিপলী থেকে ১৩৫ কিমি. দূরে মিলিশিয়াদের হাতে ১৯ জন বাংলাদেশি আটক রয়েছে বলে জানতে পেরেছি। লিবিয়াতে বসবাসরত একজন বাংলাদেশি সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় দেশটির অন্যতম হোতা নিহত হয়েছে বলে লিবিয়ার সংবাদমাধ্যম থেকে জেনেছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে জেনেছি যে, লিবিয়ায় অন্য একটি মাজরাতে আরও ১৯ জন বাংলাদেশি আটক রয়েছেন। মুক্তিপণের জন্য তাদের ওপর নির্মম নির্যাতন চলছে। তবে তাদের পরিচয় এখনো আমরা জানতে পারিনি।
সূত্র : যুগান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



