Advertisement

জুমবাংলা ডেস্ক : লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনার মানবপাচার মামলায় অভিযুক্ত মোশাররফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত আদালত।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালত এ আদেশ দেন।

আদালতে এদিন আসামিপক্ষে আইনজীবী ছিলেন গোলাম আব্বাস চৌধুরী দুলাল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মো.বশির উল্লাহ। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

তিনি বলেন, গত ১৭ জুন এ মামলায় মোশাররফ হোসেনকে জামিন দিয়েছিল হাইকোর্ট। সেই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আপিল করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়।

ইউরোপে অভিবাসন প্রত্যাশী ২৬ বাংলাদেশি ২০২০ সালের ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারকারিদের হাতে নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১১ বাংলাদেশি। ওই ঘটনা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব ঘটনার পর মানবপাচারকারিদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় ২৫টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে।

গত বছরের ২৫ জুন তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ মামুনের নেতৃত্বে মানবপাচারকারী চক্রের অন্যতম সহযোগী মোশাররফ হোসেনকে ফরিদপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাইল গ্রামে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.