স্পোর্টস ডেস্ক: ক্লাব বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। বুধবার (৯ ফেব্রুয়ারি) আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি আরবের দল আল হিলালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চেলসি। দুই দলের এই লড়াইয়ে কম যায়নি আল হিলালও। সমান তালে লড়লেছে তারা। যদিও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ম্যাচে জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দেন রোমেলু লুকাকু।

৭০ মিনিটে আবার দৃশ্যপটে কেপা। আল হিলালের মুসা মারেগা, ওডিয়ন ইঘালো এবং জ্যাং হিউন যৌথ প্রচেষ্টায় গোলের দারুণ সুযোগ তৈরি হয়েছিল। সুযোগ এসেছিল সমতা ফেরানোর। কিন্তু চেলসির গোলরক্ষকের প্রচেষ্টায় এ যাত্রায়ও রক্ষা পায় চেলসি। পরে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
আগামী শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি কোপা লিবার্তোদোরেস জয়ী পালমেইরাসের মুখোমুখি হবে। এর আগে ২০১২ সালে একবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি ব্লুজরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



