Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home লুট করে টাকা ইউরোপ-আমেরিকায় নিয়ে যাবেন, সব রেখে দেবে : হাইকোর্ট
আইন-আদালত

লুট করে টাকা ইউরোপ-আমেরিকায় নিয়ে যাবেন, সব রেখে দেবে : হাইকোর্ট

By Saiful IslamMay 28, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রায় বাস্তবায়ন করে প্রতিবেদন না দেওয়ায় বরিশালের জেলা প্রশাসকের প্রতি উষ্মা করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ‘দেশ এটাই, এই দেশেই তো থাকতে হবে। লুট করে টাকা-পয়সা ইউরোপ-আমেরিকা নিয়ে যাবেন, সব রেখে দেবে। তাই পরিবেশটা ঠিক রাখতে বলেন।


‘
বরিশালের বানারীপাড়া সন্ধ্যা (কৃষ্ণকাঠি) নদীর জায়গায় থাকা দখল ও স্থাপনা উচ্ছেদ করে প্রতিবেদন না দেওয়ায় এসব কথা বলেন আদালত।

সন্ধ্যা নদী ভরাট করে আবাসন প্রকল্প তৈরি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০০৯ সালে জনস্বার্থে রিট করে। প্রাথমিক শুনানির পর ওই বছরের ৩১ মে হাইকোর্ট রুল দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৮ সালের ১৪ মার্চ রায় দেওয়া হয়।

রায়ে বরিশালের বানারীপাড়া সন্ধ্যা নদী (কৃষ্ণকাঠি) নদীর জায়গায় ‘কাজলাহার আশ্রয়ণ’ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করাকে অবৈধ ঘোষণা করে সাত দফা নির্দেশনা দেন উচ্চ আদালত।

এসব নির্দেশনার মধ্যে ছিল- সিএস ও আরএস রেকর্ড অনুসারে তিন মাসের মধ্যে জরিপ করে অবৈধ দখলদারের তালিকা করা। নদীর জায়গায় থাকা দখল ও স্থাপনা চার মাসের মধ্যে উচ্ছেদ করা। আইন অনুসারে ওই প্রকল্পে যেসব গরিব লোকদের আবাসনের প্রস্তাব করা হয়েছিল, তাদের অন্য সরকারি জমিতে পুনর্বাসন করা।

আইন ভঙ্গ করে নদীর জায়গা ভরাটকারীদের বিরুদ্ধে পরিবেশ আইনের ৭ ধারা অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া।
এসব নির্দেশ বাস্তবায়ন করে প্রতিবেদন না দেওয়ায় গত ফেব্রুয়ারিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে হাইকোর্টে আবেদন করে রিটকারী পক্ষ।

আজ রবিবার সে আবেদনটিই বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জুলফিয়া আক্তার।

শুনানিতে হাইকোর্ট প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রতিবেদনের জন্য আমাদের সময় দিন, যোগাযোগ করি।’ তখন আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আদেশ নিয়ে ডিসি এক ধরনের খেলা খেলছে।’

আদালত বলেন, ‘যা দেখবে তাই তো শিখবে। সচিবরা যা করে তারা তো তাই…। আদালত অবমাননার হাজার হাজার মামলা পড়ে আছে।’

মনজিল মোরসেদ বলেন, ‘আমরা তাহলে কোথায় যাব?’ আদালত বলেন, ‘আপনারা কনটেম্পট (আদালত অবমাননা এখতিয়ার সম্পন্ন) কোর্টে যান।’

মনজিল মোরসেদ বলেন, ‘আদালতের যদি অস্তিত্ব রাখতে হয় তাহলে সংবিধানের ১০৮ অনুচ্ছেদের ক্ষমতা (আদালত অবমাননা সংক্রান্ত) সেটা প্রয়োগ করতে হবে। তা না হলে তো আইনের শাসন থাকবে না। জনগণ, কেউ কোনো বিচার পাবে না। রাষ্ট্র কলাপস করলে জনগণ ক্ষতিগ্রস্থ হবে।’

এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের কাছে প্রতিবেদন না দেওয়ার কারণ জানতে চাইলে সহকারী অ্যাটর্নি জেনারেল কারণ না জানিয়ে বলেন, ‘আমাদের সর্বশেষ সময় দেওয়া হোক।’

তখন আদালত বলেন, ‘আপনি যদি এক শ বছরও সময় নেন লাভ হবে না। দেশ এটাই, এ দেশেই তো থাকতে হবে। লুট করে টাকা-পয়সা আমেরিকা নিয়ে যাবেন, সব রেখে দেবে। তাই পরিবেশটা ঠিক রাখতে বলেন। ১৮ জুন রাখলাম। ভালো করে বুঝিয়ে বলেন। সম্মানের জায়গাটা ঠিক রাখতে বলবেন। নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। না হলে আমরা আদেশ দেব, এসে জবাব দিতে হবে।’

পরে সাংবাদিকদের মনজিল মোরসেদ বলেন, ‘আদালতের রায় বাস্তবায়নে জেলা প্রশাসক বারবার সময় নিচ্ছেন। কিন্তু রায়ের নির্দেশ বাস্তবায়ন করছেন না। যে কারণে উষ্মা প্রকাশ করেছেন। শেষ বারের মতো সময় নেওয়া হয়েছে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আইন-আদালত ইউরোপ-আমেরিকায় করে টাকা দেবে নিয়ে, প্রভা যাবেন রেখে লুট সব হাইকোর্ট
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করলো গোলাম রাব্বানীর বন্ধু রুবেল

February 1, 2026
আশুলিয়া

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

February 1, 2026
পারিবারিক সহিংসতা

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি

January 29, 2026
Latest News
ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করলো গোলাম রাব্বানীর বন্ধু রুবেল

আশুলিয়া

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পারিবারিক সহিংসতা

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি

গান বাংলার তাপস

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Golap

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

সাদ্দাম যশোর

স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম

পিএসসি

পিএসসির সাবেক সেই ড্রাইভারের ছেলে সিয়াম গ্রেপ্তার

Court

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Salman

জুলাই হত্যাকাণ্ড : সালমান ও আনিসুলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আনিসুল-সালমান

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.