আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার ইসরাইলি সেনাবাহিনী বলছে, লেবাননের ভূখণ্ডে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
এর আগে ইসরাইলের উত্তরাঞ্চলে ইহুদি বসতিকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী টুইটে জানিয়েছে, লেবানন থেকে চারটি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে। একটি খোলা জায়গায় পড়েছে। অপর দুটি ভূমধ্যসাগরে পড়েছে।
লেবানন থেকে বিভিন্ন ইসলামি গোষ্ঠী এ হামলা চালাচ্ছে। এর মধ্যে হিজবুল্লাহ রয়েছে। ২০০৬ সালে এক মাসের মতো ইসরাইলের সঙ্গে লেবাননের হিজবুল্লার সংঘাত হয়।
সীমান্তে অন্যান্য ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা ঠেকাতে আয়রন ডোম বসিয়েছে ইসরাইল। তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে হরমামেশাই রকেট হামলা হচ্ছে।
এর আগে ১৮ মে লেবানন থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছিল ইসরাইলের ইহুদি বসতি লক্ষ্য করে। তার আগে তিনটি রকেট হামলা চালানো হয়েছিল। তবে এর জবাবে ইসরাইলি বাহিনী লেবাননে হামলা করে। সে সময় ইসরাইলও লেবাননে পাল্টা হামলা চালায়।
ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ দশম দিনে পড়েছে। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন শিশু রয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন তিন শতাধিক ইসরাইলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


