Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগুলো বাংলাদেশ
জাতীয়

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগুলো বাংলাদেশ

By Shamim RezaJanuary 14, 20202 Mins Read

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগুলো বাংলাদেশ

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিশ্বের কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী তা নিয়ে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যের কোম্পানি হ্যানলি অ্যান্ড পার্টনার্স। ২০২০ সালে প্রকাশিত তালিকায় জানা গেছে যে, শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট তালিকায় এখন ৯৮ নম্বরে রয়েছে বাংলাদেশ।

একটি দেশের পাসপোর্ট দেখিয়ে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় তার ভিত্তিতে এই তালিকা তৈরি করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স। ২০২০ সালে প্রকাশিত তালিকায় ১০৭টি দেশের পাসপোর্টের নাম আছে।

এর আগে ২০০৬ সালের তালিকায় ৬৮তম অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর থেকে শুধু অবনতি ঘটে। ২০১৮ সালে নেমে আসে ১০০তম অবস্থানে।

তবে টানা তিন বছর এক ধাপ করে এগিয়ে এবার ৯৮তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশি পাসপোর্ট। এই তালিকায় এক ধাপ এগোলেও বাংলাদেশকে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দেয়া দেশের সংখ্যা একই আছে। তালিকায় বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪১টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

এই তালিকায় শীর্ষে থাকা জাপানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ১৯১টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের ১৯০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ আছে। তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট নিয়ে ১৮৯টি দেশে ভ্রমণ করা যায়।

এই তালিকায় ১০৭তম, ১০৬তম ও ১০৫তম অবস্থানে আছে যথাক্রমে আফগানিস্তান, ইরাক এবং সিরিয়া। এই তিন দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যথাক্রমে ২৬টি, ২৮টি ও ২৯টি দেশে ভ্রমণ করতে পারেন।

ভারতের অবস্থান রয়েছে ৮৪তম স্থানে। দেশটির পাসপোর্ট নিয়ে ৫৮টি দেশ ভ্রমণ করা হয়। বাংলাদেশ থেকে ৬ ধাপ পিছিয়ে পাকিস্তান। ১০৪ নম্বরে থাকা দেশটির পাসপোর্ট দিয়ে মাত্র ৩২টি দেশ ভ্রমণ করা যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa