জুমবাংলা ডেস্ক: সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ আজ (৯ জানুয়ারি) শপথ গ্রহণ করেছেন।

এ সময় সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
অসুস্থ থাকায় নবনিযুক্ত আরেক বিচারপতি এফ. আর. এম নাজমুল আহসান আজ শপথ নিতে পারেননি।
এর আগে হাইকোর্ট বিভাগের এ চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো: গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত নিম্নবর্ণিত চার জন বিচারককে তাহাদের শপথ গ্রহনের তারিখ হতে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



