
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম আজ (১০ জানুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, উম্মে কুলসুম স্মৃতি এমপি ও ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি-র মৃত্যুতে ৩৩ গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



