
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আজ (২৮ আগস্ট) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের ১ম বৈঠকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকুর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন সংসদ সদস্য মোঃ কামরুল ইসলাম। পরে স্পিকার নিয়ম অনুযায়ী ডেপুটি স্পিকার হিসেবে মোঃ শামসুল হক টুকুর নাম সংসদে ভোটে দেন। সেই প্রস্তাব সবর্সম্মতভাবে গৃহীত হলে মোঃ শামসুল হক টুকু বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



