
তিনি জানান, ‘কঠোর লকডাউন’ চলাকালীন জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে। এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল (শনিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
সরকার ঘোষিত কঠোর এই লকডাউন চলাকালে শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে কি না- এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, সরকার যেভাবে বলবে আগামী সোমবার থেকে সেভাবেই শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা হবে।
তিনি বলেন, মাস্ক শতভাগ নিশ্চিত করা না গেলে বারবারই এমন লকডাউনে যেতে হবে। আইন প্রয়োগ করে হলেও মাস্ক পরা নিশ্চিত করতে হবে। আগামী সোমবার থেকে সব দোকান বন্ধ রাখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



