Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শাদ এরশাদের পোস্টার থেকে তিন নেতার ছবি সরানোর নির্দেশ
জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি

শাদ এরশাদের পোস্টার থেকে তিন নেতার ছবি সরানোর নির্দেশ

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 25, 2019Updated:September 25, 20192 Mins Read

রংপুর প্রতিনিধি: রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় জাপা প্রার্থী সাদ এরশাদের নির্বাচনী পোস্টার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদসহ তিন নেতার ছবি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

98535-sad-poster-as

Advertisement

এর পাশাপাশি প্রচারের সময় মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শোডাউন না করার জন্যও বলা হয়েছে। চাচাতো ভাই স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ারের অভিযোগের ভিত্তিতেই এ নির্দেশ দেন রিটার্নিং অফিসার।

এদিকে সাদ ও আসিফ দুজনেই নির্বাচনী তরী পার হতে সরকারের প্রশংসায় পঞ্চমুখ। নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নিজেদের পক্ষে ভোট চাইছেন দুই ভাই। একধাপ এগিয়ে সাদ এরশাদ বলছেন, নির্বাচিত হলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন। অপরদিকে বিএনপি প্রার্থী রিটা রহমান বলছেন, ইভিএমে তাদের আস্থা নেই। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই এ নির্বাচনে তার অংশগ্রহণ।

নির্বাচনী প্রচারের শুরু থেকেই জাপা প্রার্থী বিভিন্ন সভা-সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করে ভোট চাইছেন। নির্বাচিত হলে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পাশাপাশি তার বাবা প্রয়াত এইচএম এরশাদের স্বপ্নও বাস্তবায়ন করবেন। তার চাচাতো ভাই প্রতিদ্বন্দ্বী আসিফও বর্তমান সরকারের উন্নয়ন ও দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ভোট চাইছেন। তিনি বলেন, ‘সরকারের উন্নয়নের ধারা দেশে-বিদেশে প্রসংশিত। এ ধারা অব্যাহত রাখতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।’

সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে আসিফ বলেন, ‘দেশকে দুর্নীতিমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখতে হবে।’ তাদের এমন প্রচারে বোঝার উপায় নেই যে, নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থী নেই।

অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু রংপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন। নানা অভিযোগ তুলে তিনি বলেন, ‘সরকার প্রহসনের নির্বাচন করছে। ইভিএম দিয়ে ভোট চুরির গ্রাউন্ডওয়ার্ক করছে। ইভিএমে আমাদের ন্যূনতম আস্থা নেই। তবে সরকারের ভোট চুরির সিস্টেমের প্রতিবাদ এবং জনগণকে তা দেখিয়ে দেওয়ার জন্যই আমরা রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছি। মহাজোট প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের সব সীমা ছড়িয়ে গেলেও নির্বাচন কমিশন চুপচাপ রয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa