Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শান্ত বলছেন, এমনটা তো আগে কখনো করেনি বাংলাদেশ
Bangladesh breaking news ক্রিকেট (Cricket) খেলাধুলা

শান্ত বলছেন, এমনটা তো আগে কখনো করেনি বাংলাদেশ

By Tarek HasanOctober 24, 20242 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ভারতের মাঠে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই শান্তরা দক্ষিণ আফ্রিকার কাছে মিরপুরে হেরেছে বাজেভাবে।

টেস্টে দিনের প্রথম সেশনে বাংলাদেশের হাঁটু কাঁপার মতো অবস্থা খুবই পরিচিত ঘটনা। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট এই যে মাত্র শেষ হলো, সেখানে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে। বাংলাদেশের ব্যাটাররা যেখানে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন, সেখানে প্রোটিয়ারা ব্যাটিং করেছে সাবলীলভাবে।

১০৬ রানের লক্ষ্যে নেমে ২২ ওভারেই ৩ উইকেটে সেটা করে ফেলে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে হারের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে হেরে গেছি।আলাদাভাবে কারও ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। তবে আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি। সবাই তো সেটা জানি।’

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে দেখেই এমন সিদ্ধান্ত বলে বাংলাদেশ অধিনায়ক টসের সময় বলেছিলেন। কিন্তু কিসের কী! প্রথম ইনিংসে ১০৬ রানেই শেষ বাংলাদেশ। বেশির ভাগ উইকেটই ছিল দৃষ্টিকটু। এমনকি বাংলাদেশের দুই দিনে হেরে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই বিব্রতকর পরিস্থিতি থেকে কোনোরকমে রক্ষা পেয়েছেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমন পরিস্থিতিতে এটা আমরা আগে কখনো করিনি। নতুন বলের বিপক্ষে খেলতে ব্যাটারদের দায় নিতেই হবে।’

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩০৮ রান। ২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে পরিণত হয় ১১২ রানে। তৃতীয় দিনে এমন হতশ্রী অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। বাংলাদেশ যে দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে, সেখানে সর্বোচ্চ ৯৭ রান বাংলাদেশ।

ঘূর্ণিঝড় দানার প্রভাব: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজের পাশাপাশি তাইজুল ইসলামের কথাও এসেছে। এই ম্যাচে তিনি নিয়েছেন ৮ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন। এরপর প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ৩ উইকেটের ৩টাই নেন তাইজুল। শান্ত বলেন, ‘অবশ্যই বড় পাওয়া (তাইজুল, মিরাজ)। আমরা ২০০ রানে পিছিয়ে ছিলাম।মিরাজ যেভাবে ব্যাটিং করেছে, সেটা অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।’ সূত্র : আজকের পত্রিকা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
bangladesh, breaking cricket news আগে এমনটা কখনো করেনি: ক্রিকেট খেলাধুলা তো? নাজমুল হোসেন শান্ত বলছেন? বাংলাদেশ শান্ত
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

February 3, 2026
আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

February 3, 2026
India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

February 3, 2026
Latest News
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

তারেক রহমান

২০ বছর পর বরিশালে তারেক রহমানের জনসভা ৪ ফেব্রুয়ারি

তাসনিয়া ফারিণ

প্রথম গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করছি : তাসনিয়া ফারিণ

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

কিশোরগঞ্জের কৃষি

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াত আমির

সোনার দাম

দেশের বাজারে সোনার দামে বড় লাফ, ভরি কত?

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.