Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস শাবির তৃতীয় সমাবর্তন আজ
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

শাবির তৃতীয় সমাবর্তন আজ

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 8, 2020Updated:জানুয়ারি 8, 20202 Mins Read

শাবির তৃতীয় সমাবর্তন আজ

Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তৃতীয় সমাবর্তন আজ। খবর ইউএনবি’র।

১৯৯১ সালে একাডেমিক কার্যক্রম শুরুর পর দীর্ঘ ২৮ বছরে মাত্র দুটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৮ সালের ২৯ এপ্রিল বিশবিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনের নয় বছর পর ২০০৭ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১২ বছর পরের এ সমাবর্তনকে ঘিরেই বিশ্ববিদ্যালয়ের ৩২০ একর জায়গা জুড়েই রয়েছে সাজসজ্জা ও আনন্দ আয়োজন।

এবারের সমাবর্তনে অংশ নেয়ার জন্য মোট ছয় হাজার ৭৫০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে স্নাতক পর্যায়ে চার হাজার ৬১৭ জন, স্নাতকোত্তর এক হাজার ১২৭ জন, পিএইচডি দুই জন, এমবিবিএস ৮৭৮ জন, এমএস ও এমডি ডিগ্রিধারী ছয় জন এবং নার্সিংয়ের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতকে সর্বোচ্চ কৃত্বিতের জন্য ১০ জন শিক্ষার্থী এবং স্নাতকোত্তরে পাঁচ সেরা শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেয়া হবে। এছাড়াও দ্বিতীয় সমাবর্তনে বাকি থাকা পাঁচ রাষ্ট্রপতি স্বর্ণপদকও এ সমাবর্তনে প্রদান করা হবে। অন্যদিকে অনুষদে প্রথম হওয়া মোট ৮৯ জন শিক্ষার্থীকে উপাচার্য পদক প্রদান করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

দেশ এবং দেশের বাইরে থেকে শিক্ষার্থীরা ছুটে এসেছে এই ভালোবাসার সবুজ চত্ত্বরে। কালো গাউন আর ক্যাপ গায়ে জড়িয়ে মেতে উঠেছেন ফেলে আসা শিক্ষা জীবনে। আড্ডা, গল্প, স্মৃতিকে স্মরণ করতে সবাই এক ফ্রেমে বন্দী হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, আসন্ন তৃতীয় সমাবর্তনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সমাবর্তনের সাথে জড়িত দপ্তরগুলো। রাস্তা মেরামত করা, ফাঁকা জায়গায় ফুলের গাছ লাগানো, বিল্ডিংয়ে নতুন রং করাসহ গোল চত্ত্বরের সৌন্দর্য্য বর্ধনের কাজ শেষ।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সমাবর্তনস্থল পর্যন্ত রাস্তার দুই পাশে করা হয়েছে আলোকসজ্জা এবং বিভিন্ন রংয়ের পতাকা। বিভিন্ন ভবনের সামনে এবং ওপরে টানানো হয়েছে সমাবর্তনের ব্যানার-ফেস্টুন। কেন্দ্রীয় খেলার মাঠে প্রস্তুত হয়ে আছে মঞ্চ ও প্যান্ডেল। সমাবর্তনের জন্য গ্র্যাজুয়েটদের সনদ তৈরির কাজও অনেক আগেই সেড়েছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।

শাবির তৃতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

এদিকে সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শৃঙ্খলা ও নিরাপত্তা উপকমিটির আহ্বায়ক এবং শাবি প্রক্টর অধ্যাপক জহীর উদ্দীন আহমদ ইউএনবিকে বলেন, ‘সমাবর্তনের প্রস্তুতি প্রায় শেষ। সমাবর্তন সফল করতে সমাবর্তন সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শাখা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

এদিকে সমাবর্তনের আগের দিন মঙ্গলবার বিকাল ৩টায় সমাবর্তন প্যান্ডেলে রিহার্সেল (মহড়া) অনুষ্ঠিত হয়।

সমাবর্তনের দিন স্নাতককে দুপুর ১টা ৪৫ মিনিটের মধ্যে এবং আমন্ত্রিত অতিথিদেরকে দুপুর আড়াইটার মধ্যে সমাবর্তনস্থলে আসন গ্রহণ করতে হবে।

পরবর্তীতে দুপুর ২টা ৫৫ মিনিটে শোভাযাত্রার মাধ্যমে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে। মূল অনুষ্ঠান চলবে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa