
আসলে শামিকে আউট করার পর কটরেল স্যালুট স্টাইলে সেলিব্রেট করেছিলেন। এর পর যুজবেন্দ্র চাহলের বলে এলবিডব্লিউ হন কটরেল। তখন শামি তাকে নকল করে পাল্টা স্যালুট স্টাইলে সেলিব্রেট করেন। এর পরই নেটদুনিয়ায় এই দুই তারকার দুটি ছবি ও ভিডিও ভাইরাল হয়। এমনকী শামির এমন কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খাচ্ছিলেন বিরাট কোহলি। তারপর তিনি কটরেলকে নকল করেন। তবে শামি-কোহলির এমন নকল করার ভিডিও প্রকাশ্যে আসার পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ব্যাপারটিকে নিছকই মজা হিসেবে নিয়েছেন। কেউ আবার বলেছেন, এভাবে নকল করাটা শোভনীয় নয়।
শামি-কোহলির এই নকল করার ব্যাপারটা অবশ্য ভালোভাবে নেয়নি ফক্স স্পোর্টস এশিয়া। তারা শামির এই কাণ্ড নিয়ে সমালোচনা করেছে। টুইটে ফক্স স্পোর্টস এশিয়ার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘সেনাকে অসম্মান নাকি নিছকই আনন্দ? এমনটা করার কী দরকার ছিল শামি?’ ফক্স স্পোর্টসের ওই টুইটের সূত্র ধরে নিজের প্রোফাইল থেকে কটরেল আবার হিন্দিতে শামিকে জবাবও দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



