
আজ শুক্রবার বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই টাস্কফোর্স গঠন করে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আ হ ম তৌহিদুল আহসানকে টাস্কফোর্সের প্রধান করা হয়েছে।
তিনি জানান, স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করবেন।
প্রতিটি টাস্কফোর্সে ২০ জন আনসার সদস্য, পাঁচ জন সুপারভাইজার ও দুজন করে পরিদর্শক রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে আগত যাত্রীদের চাপ ও অব্যবস্থাপনার কারণে বিমানবন্দরের তিনটি থার্মাল স্ক্যানার অচল হয়ে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



