জুমবাংলা ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৭০০ কার্টুন সিগারেট এবং ১৫৪ কেজি কসমেটিকসসহ তিনজনকে আটক করেছে বিমানবন্দর এপিবিএন এবং কাস্টমস। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ।
সোমবার বিকেল ৪টায় বিমানবন্দরের আমদানি কার্গোর পার্কিং এলাকা থেকে মালামালসহ তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।
আটকরা হলেন- মো. সাজু (২৫), মো. সুমন মিয়া (৩০) মো. জাবেদ মিয়াকে (২৩)।
ঘটনার বিবরণে জানা যায়, মোহাম্মদ মঞ্জুর জেনারেল ট্রেডিং লিমিটেড নামের আমদানিকারক প্রতিষ্ঠানের নামে ও নেক্সাস কুরিয়ারযোগে আসা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে আমদানি কার্গোর কুরিয়ার গেট এলাকাতে কাভার্ড ভ্যানে বোঝাই করা অবস্থায় আটক করা হয়।
আটক মালামালের মধ্যে রয়েছে- ৩০৩ এসএস ব্রাউন ২ লাখ ৪০ হাজার শলাকা, ইজি স্পেশাল গোল্ড ৯০ হাজার শলাকা এবং মোন্ড সুপার স্লিম ১০ হাজার শলাকা সিগারেট। এছাড়া ডিঊ, গোরি, চাঁদনী, নেভিয়া, ফেস মিরাকল ও গোল্ড সোয়ান ব্রান্ডের ১ শত ৫৪ কেজি কসমেটিক্স আটক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


