
কাস্টম হাউস সূত্র জানায়, সোনা পাচারের তথ্যে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন কাস্টমসের কর্মকর্তারা। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে যাত্রী জসিমকে চ্যালেঞ্জ ও তল্লাশী করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভিতরে থাকা ৪টি কসমেটিকসের কৌটায় বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১৬টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৮৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৯২ লাখ ৫০ হাজার টাকা।
ওই যাত্রী বিকেলে জেদ্দা থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে (এসভি-৩৮০৮) ঢাকায় আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



