Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শাহজাহানপুরে ছিল সম্রাটের ত্রাসের রাজত্ব
জাতীয়

শাহজাহানপুরে ছিল সম্রাটের ত্রাসের রাজত্ব

By Shamim RezaOctober 8, 20192 Mins Read

gettyimages00-177605

Advertisement
জুমবাংলা ডেস্ক : দখল, উৎখাত আর জোর জবরদস্তির মাধ্যমে খিলগাঁও শাহজাহানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন যুবলীগের আলোচিত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। এক্ষেত্রে তার প্রধান সহচর ছিলেন খালেদ মাহমুদ ভূ্ঁইয়া। এলাকার মানুষ এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পাওয়া যায় এমন তথ্য।

এছাড়া সম্রাটের আরেক সহযোগী আরমান নানা অপকর্মে হাত পাকিয়ে চলচ্চিত্র প্রযোজনায় নেমে এ অঙ্গনকে কলুষিত করেছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। র‌্যাব বলছে, সব অপরাধের বিষয়ই বিবেচনায় রয়েছে তাদের।

গত কয়েকদিন আগেও শাহজাহাপুর এলাকার মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল খালেদ ভূঁইয়া। এ ব্যাপারে এলাকাবাসী নিশ্চুপ থাকলেও তার গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছেন তারা। চাঁদাবাজি নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। চাইলেই দখল করে নিতেন কারও দোকান কিংবা বাড়ি। এখন গ্রেফতারের পর এ রকম দুটি দখল করা দোকান ছেড়ে পালিয়েছেন তার লোকজন। আর তার এসব কাজের প্রধান প্রশ্রয়দাতা ছিলেন সম্রাট। চাঁদার ভাগও যেত তার কাছে।

বরকতুল্লাহ মাহমুদ পৈতৃক জায়গায় ছয়তলা ভবন করেন কয়েক বছর আগে। গতবছর জোর করে সম্রাটের ইশারায় সেখানকার একটি ফ্ল্যাট দখল করে নেন খালেদ। এ নিয়ে নানা জায়গায় দেনদরবার করেও শেষ রক্ষা হয়নি বরকতুল্লাহর।

তিনি বলেন, খালেদের হুমকিতে আমার বড় ভাই গতবছর মারা যান। তারা একই সঙ্গে একই দলের মানুষ, একজন সভাপতি একজন সাংগঠনিক সম্পাদক, তারা একসঙ্গে থাকবে এটাই স্বাভাবিক।

এদিকে, লাগেজ পার্টির ব্যবসা থেকে সম্রাটের আশ্রয়ে কোটি কোটি টাকার মালিক হন আরমান। ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতির দায়িত্ব পাওয়ায় বিশ্বস্ত আরমানকে সহ-সভাপতি করেন সম্রাট। একপর্যায়ে দেশ মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা সংস্থা বানিয়ে নাম লেখান চলচ্চিত্র প্রযোজনায়।

এদিকে র‌্যাব বলছে, সব অভিযোগের ব্যাপারেই তদন্ত চলছে। প্রয়োজনে খালেদ, শামীম এবং সম্রাটকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।

আইন ওগণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, জিকে শামীমকে আমরা ৯ দিনের রিমান্ডে পেয়েছি। খালিদকেও রিমান্ডে আনা হয়েছে। প্রত্যেকটা রিমান্ডের একটা সময় থাকে, তারপর আমরা চেষ্টা করব এবং সুযোগ থাকে অবশ্যই একসঙ্গে করে জিজ্ঞাসাবাদ করা তাদের।

সম্রাট, আরমানকে গ্রেফতারের মাধ্যমে একটি অধ্যায় শেষ হয়েছে মন্তব্য করে র‌্যাব জানায় এ অভিযান চলমান থাকবে জানান তিনি। সূত্র : সময় টিভি অনলাইন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

June 26, 2026
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026

Latest News

আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa