Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে যা বললেন কাদের
জাতীয়

শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে যা বললেন কাদের

By Shamim RezaJuly 19, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মহামারী করোনার সংকটকালে সারা দেশে বন্ধ থাকা বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৯ জুলাই) জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে বিভিন্ন স্তরে সরকারি ও এমপিওভুক্ত ছাড়া শিক্ষক-কর্মচারীর বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। এ সকল শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রতিষ্ঠানের আয় থেকেই দেয়া হয়। এ সংকটকালে প্রধানমন্ত্রী তাদের কথা মনে রেখে ইতোমধ্যে অনুদান দিয়েছেন।’

তিনি বলেন, ‘কিন্তু প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারী কষ্টকর জীবন-যাপন করছেন। এমতাবস্থায় আমি বেসরকারি, ব্যক্তি উদ্যোগে পরিচালিত কিংবা বিভিন্ন প্রাতিষ্ঠানিক স্কুল, কলেজ, মাদ্রাসা পরিচালনা সংশ্লিষ্টদের কষ্ট করে হলেও শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। সময় পরিবর্তন হলে নিশ্চয়ই শিক্ষক-কর্মচারীরা আন্তরিকতা, নিষ্ঠা দিয়ে, তা পুষিয়ে দেবেন।’

মন্ত্রী বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, করোনার সংক্রমণ বিষয়ে মানুষের মাঝে ভয়-ভীতি কমে গেছে। নমুনা পরীক্ষা সংখ্যাগত বিচারে কমছে। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, লক্ষণ ও সংক্রমণ লুকিয়ে অনেকে চলাফেরা করছেন কিন্তু পরীক্ষা করাচ্ছেন না। অপরদিকে নমুনার সংখ্যা কমলেও আক্রান্তের হার শতকরা হিসেবে বাড়ছে।’

তিনি বলেন, ‘নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ যেমন কমেছে, দুটি প্রতিষ্ঠান প্রতারণার কারণে কারও কারও আস্থা কমতে পারে। এছাড়া কোথাও কোথাও নমুনা সংগ্রহের পর রেজাল্ট জানতে দীর্ঘ সময় নিচ্ছে ল্যাবগুলো। এতে মানুষের মাঝে আস্থাহীনতা তৈরি হতে পারে। যা শুভ লক্ষণ নয়। একদিকে নমুনা সংগ্রহের আওতা বাড়ানো জরুরি, অপরদিকে স্বল্পতম সময়ে রেজাল্ট জানিয়ে দেয়াও জরুরি।’

তিনি বলেন, ‘কখনও কখনও রেজাল্ট পেতে পেতে রোগীর অবস্থার অবনতি হতে হতে মৃত্যুপথযাত্রী হয়ে যাচ্ছে, অথচ ফলাফল আসছে না। এমন পরিস্থিতি গণমাধ্যমে আসছে। আমি সংশ্লিষ্টদের কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত ফলাফল জানিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের প্রক্রিয়া সহজতর করতে হবে।’

কাদের বলেন, ‘পাশাপাশি অনেকে মনে করছেন, অসহায়, দরিদ্র মানুষ ফি দিয়ে পরীক্ষা করাতে হয় বলে নমুনা পরীক্ষা থেকে দূরে থাকছে। করোনার অভিঘাতে অনেক মানুষ এখন কর্মহীন, অসহায়। দরিদ্র মানুষের আর্থিক অক্ষমতার কথা বিবেচনা করে ফি ছাড়া পরীক্ষার সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য আমি সংশ্লিষ্টদের অনুরোধ করছি।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

February 2, 2026
DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

February 2, 2026

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

February 2, 2026
Latest News
শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

নির্বাচনী সফরে আসছেন

চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

‘এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.