
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা ঘরবন্দি থাকায় তারা নানারকম মানসিক হতাশায় ভুগছে। এই অবস্থায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া আবশ্যক।
এছাড়া করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবি জানান তারা। প্রধানমন্ত্রী কাছেও এ বিষয়ে স্মারকলিপি পাঠাবে বলেও জানায় সংগঠনটি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিক্ষক পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, গবেষণা ও মিডিয়া উইংয়ের পরিচালক ড. সৈয়দ আল আমিন রোমান এবং ভাইস চেয়ারম্যান সাইফুর রহমানসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



