প্রতি বছর বর্ষার মৌসুমে শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে সমস্যা সমাধানে কাজ করছে সরকার। শিক্ষকদের সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক পাঠ দান যাতে হয়, সে ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। প্রাইমারি শিক্ষকদের সহযোগিতা পেলে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ছড়িয়ে দেয়া সম্ভব হবে।
এসময় শিক্ষার্থীদের পারিবারিক জ্ঞান, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ দিতে শিক্ষকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, মেয়েদের পড়ালেখা বিস্তৃত করতে অনার্স পর্যন্ত ফ্রি করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে প্রাইমারি স্কুলের সব বাচ্চাকে নতুন স্কুল ড্রেস দেবে সরকার। বাচ্চারা যাতে ভাল খাবার খেতে পারে সে জন্য স্কুলে মিড ডে দিতে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন আগামীর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে নিয়েই কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্ত থেকে বের করতে কাজ করছে সরকার। জাতি গঠনে সরকারের নির্দেশনা মেনে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সারাদেশ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত ক্ষুদে শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ শিক্ষক, ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। এর আগে, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিম গাছ লাগিয়ে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



