জুমবাংলা ডেস্ক: ব্যাটারিচালিত ২০ থেকে ৩০ লাখ অটোরিকশাকে লাইসেন্স দিতে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বিদ্যুৎ ভবনে জ্বালানি বিষয়ক রিপোর্টারদের সংগঠন এফইআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, এ বিষয়ে পরবর্তীতে সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন।

Advertisement

তৌফিক-ই-ইলাহী জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলতে পারবে না।

বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দাম বাড়ছে। যুদ্ধ না থামা পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ হবে কিনা বলা কঠিন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎবিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এ সময় তেল-গ্যাস প্রসঙ্গে তৌফিক-ই-ইলাহী বলেন, বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম কমলে দেশেও সমন্বয় করা হবে।

দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না: ওবায়দুল কাদের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.