Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় শিপ্রা, সিফাত এখনো কারাগারে
জাতীয়

শিপ্রা, সিফাত এখনো কারাগারে

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 6, 20204 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার পর আটক তার প্রোডাকশন টিমের সদস্য স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের তিন শিক্ষার্থীর মধ্যে দুইজন এখনও কারাগারে আছেন৷ একজনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে৷ খবর- ডয়েচে ভেলে’র।

এই তিনজন মেজর সিনহার ডকুমেন্টারি ফিল্ম প্রোডাকশন টিমে কাজ করতেন৷ ৩১ জুলাই রাতে যখন টেকনাফ পুলিশ চেকপোস্টে সিনহাকে গুলি করা হয় তখন তার সঙ্গে ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাহেদুল ইসলাম সিফাত৷ পুলিশ টেকনাফ থানায় ওই হত্যার ঘটনায় যে মামলা করেছে তাতে সিফাতকে আসামি করা হয়েছে৷ সে এখন কক্সবাজার জেলা কারাগারে আছে৷ ঘটনার সময় এই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ এবং ফাইনাল ইয়ারের শিক্ষার্থী তাহসিন রিফাত নূর হিমছড়ির একটি রিসোর্টে ছিলেন৷ সেই রিসোর্টে অভিযান চালিয়ে পুলিশ তাদের দুজনকে আটক করে৷ পরে রামু থানায় শিপ্রার বিরুদ্ধে মদের বোতল রাখার অভিযোগে মাদক আইনে একটি মামলা দেওয়া হয়৷ তাহসিন রিফাত নূরকে মুচলেকা রেখে এক আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়৷

শিপ্রার গ্রামের বাড়ি কুষ্টিয়া৷ তার বাবা বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা৷ বাবা মা দুই জনই অসুস্থ৷ তারা দুই ভাইবোন৷ ভাই শুভজিত কুমার দেবনাথ কোলকাতায় পড়াশোনা করেন৷ তিনি জানান, ‘‘পুলিশ একটি হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে আমার বোনসহ অন্যদের মিথ্যা মামলায় জড়িয়েছে৷ আমার বোনকে আমি চিনি তার বিরুদ্ধে মাদকের যে মামলা দেয়া হয়েছে তা মিথ্যা৷ সে মেজর সিনহার প্রোডাকশনের পরিচালক৷ শুধু তাই নয়, এরইমধ্যে সে বাংলাদেশের বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করেছে৷’’

একটি সভ্য দেশে পুলিশের এই ষড়যন্ত্রে আমি হতবাক : শিপ্রার ভাই

‘‘একটি সভ্য দেশে পুলিশের এই ষড়যন্ত্রে আমি হতবাক৷ আমি আমার বোনসহ আটক সবার মুক্তি চাই৷ ঘটনার সাথে জড়িতদের বিচার চাই,’’ বললেন তিনি৷

সাহেদুল ইসলাম সিফাত মেজর সিনহার টিমে ক্যামেরায় কাজ করেন৷ তার গ্রামের বাড়ি বরগুনা৷ ঢাকায় তিনি তার খালার বাসায় থেকে পড়াশুনা করেন৷ খালা আইনজীবী৷ খালু সংসদ টিভির প্রযোজক৷ সিফাতের নানা সাবেক ইউপি চেয়ারম্যান মো. এনায়েত কবির হাওলাদার৷ তিনি বলেন, ‘‘সিফাত সব সময় তার ক্যামেরার কাজ নিয়েই ব্যস্ত থাকে৷ সে কোনো অপরাধে কখনোই জড়িত ছিল না৷ কোরবানির ঈদে বাড়ি আসেনি ওই কাজের জন্যই৷ তার মতো একটি ছেলেকে হত্যা ও মাদক মামলার আসামি করা হয় কিভাবে? যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷ কিন্তু মিথ্যা মামলা দিয়ে সিফাতকে কারাগারে আটক রাখা হয়েছে৷’’

প্রত্যক্ষদর্শীরা ৩১ জুলাই রাতে মেজর সিনহাকে গুলি করার পর সিফাতের পায়ে গুলি করা কথা বললেও তার নানা জানান, ‘‘আমরা তার সাথে যোগাযোগ করেছি৷ সে মোটামুটি ভালো আছে জানিয়েছে৷ পায়ে গুলির কথা আমাদের বলেনি৷’’ টেকনাফ থানায় দায়ের করা মামলায় নিহত মেজর সিনহা ও সিফাত পারস্পরিক যোগসজসে চেকপোস্টে গুলির জন্য দায়ী বলে দাবি করা হয়েছে৷ থানায় হত্যা, মাদক এবং অস্ত্র আইনে মামলা করা হয় ওই রাতেই৷

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র সানাউল কবির টিটু জানান, হিমছড়ি রিসোর্ট থেকে আটকের পর তাহসিন রিফাত নূরকে আর আত্মীয়রা ছাড়িয়ে আনেন৷ কিন্তু শিপ্রার বিরুদ্ধে মাদকের মামলা দেওয়া হয়৷ রামু থানার ওসি আবুল খায়ের জানান, ‘‘মাদক মামলায় একজনই আসামি শিপ্রা৷ আর কোনো আসামি নাই৷ সে এখন কারাগারে আছে৷’’

মিথ্যা মামলা দিয়ে সিফাতকে কারাগারে আটক রাখা হয়েছে : সিফাতের নানা

অন্যদিকে সিফাত কারাগারে থাকলেও এই মামলাটির ব্যাপারে বিস্তারিত কোনো কথা বলতে চাননি টেকনাফ থানার নতুন ওসি এবিএমএস দোহা৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো কথা বলতে রাজি হননি৷ এরইমধ্যে মেজর সিনহা হত্যার দায়ে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াতক হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে৷ তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা৷

শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে ঢাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন৷ তারা নিরীহ শিক্ষার্থীদের মুক্তি দাবি করেছেন৷ বিনা শর্তে মুক্তি না দিলে আরো কর্মসূচি দেবেন৷

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সবাই উদ্বিগ্ন এবং মর্মাহত৷ তারা ঠিক বুঝে উঠতে পারছেনা যে কিভাবে শিকার্থীদের মুক্ত করবেন৷ ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মতিউর রহমান বলেন, ‘‘আমাদের শিক্ষার্থীরা যে এমন পরিস্থিতির শিকার হবেন তা আমরা ভাবতেও পারিনি৷ তারা সবাই মেজর সিনহার ডকুমেন্টারি প্রোডাকশন টিকে কাজ করেন৷ আমাদের এখানে পড়ালেখার ধরনটিই এরকম৷ ফলে তারা বিভিন্ন ফিল্ম, ডকুমেন্টারির কাজে যুক্ত হন৷ তাদের অন্যায়ভাবে আটক করা হয়েছে৷’’

এদিকে তাহসিন রিফাত নূরকে ছেড়ে দেয়া হলেও তার বা তার পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছেন না৷ শিক্ষার্থীরা জানান, হয়তো ভয়ে সে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

জুন 15, 2026
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
Latest News
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa