Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শিরোপা জয়ে আরও কাছে চলে এলো উড়তে থাকা লিভারপুল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শিরোপা জয়ে আরও কাছে চলে এলো উড়তে থাকা লিভারপুল

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 25, 20202 Mins Read

শিরোপা জয়ে আরও কাছে চলে এলো উড়তে থাকা লিভারপুল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল উড়ছে তো উড়ছেই! জয়রথ থামছে না দলটির। এবার নিজেদের মাঠে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে তিন দশকের বেশি সময় পর শিরোপা জয়ে আরও কাছে চলে এসেছে দলটি।

অ্যানফিল্ডে সোমবার রাতে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্টহ্যামকে ৩-২ গোলে হারায় লিভারপুল। দলের হয়ে একটি করে গোল করে অবদান রাখেন জর্জিনিয়ো ভিনালডাম, মোহামেদ সালাহ ও সাদিও মানে।

ঘরের মাঠে এটা লিভারপুলের টানা ২১তম জয়। ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে নিজেদের মাঠে টানা জয়ে এটা রেকর্ড। এর আগের রেকর্ডটি অ্যানফিল্ডের এই ক্লাবের দখলেই ছিল। সেই সঙ্গে প্রিমিয়ার লিগে হোম ও অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে টানা ১৮টি ম্যাচ জেতা ম্যানচেস্টার সিটির রেকর্ডে ভাগ বসাল লিভারপুল।

Advertisement

এই জয়ে চলতি লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকা লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ২৭ ম্যাচে ৭৯। দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে অল রেডদের পয়েন্ট পার্থক্য ২২। বাকি ১১ ম্যাচ থেকে আর ১২ পয়েন্ট পেলেই ১৯৯০ সালের পর প্রথমবার ইংলিশ লিগের শিরোপা জয়ের উদযাপনে মাতবে তারা!

নিজেদের মাঠে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে ডি-বক্সে বল পেয়ে হেডে জালে বল গড়ান ডাচ মিডফিল্ডার ভিনালডাম।

তিন মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফিরিয়ে বসে ওয়েস্টহ্যাম। কর্নার থেকে বল পেয়ে হেডে লক্ষ্যে বল পাঠান দলটির ফরাসি সেন্টার-ব্যাক ইসা দিয়োপ।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অতিথি দলের স্প্যানিশ মিডফিল্ডার পাবলো ফোরনালস গোল করলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে লিভারপুল। ৬৮তম মিনিটে সমতায় ফেরে তারা। সতীর্থ অ্যান্ড্রু রবের্টসনের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে গোল করেন সালাহ। ৭৪তম মিনিটে আরও একটি গোল করতে পারতেন মিশরীয় এই ফরোয়ার্ড। এবার তার শটটি রুখে দেন ওয়েস্টহ্যামের গোলরক্ষক।

৮১তম মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোল এনে দেন মানে। অর্নল্ডের পাস থেকে খুব কাছ থেকে নেওয়া ডান পায়ের শটে জালে বল জড়ান সেনেগালিস এ উইঙ্গার। এর পাঁচ মিনিট পর ফের জালে বল জড়িয়েছিলেন তিনি। এবার ভিএআর দেখে গোলটি প্রত্যাখ্যান করে দেন রেফারি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa