Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা শহরতলীর দোয়াপাড়ে সুরাইয়ার বাড়ি গিয়ে জেলা প্রশাসক আলী অকবর একথা জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সময় কেক কেটে সুরাইয়ার জন্মদিনও পালন করা হয়।

পায়ের জোরও হারাচ্ছে মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই সুরাইয়া

২০১৫ সালের ২৩ জুলাই সন্ধ্যায় দোয়াপাড় এলাকায় সংঘ*র্ষের মধ্যে গু*লিবিদ্ধ হন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম। এ সময় তার গর্ভে থাকা শিশুটিও গু*লিবিদ্ধ হয়। ওই রাতে মাগুরা সদর হাসাপতালে অস্ত্রোপচারে সুরাইয়ার জন্ম হয়।

সুরাইয়ার ডা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বাম চোখও নষ্ট হওয়ার পথে। পা দুটিও ধীরে ধীরে অকেজো হয়ে উঠছে।

জেলা প্রশাসক আলী অকবর ও তার দপ্তরের ঊর্ধ্বতন কর্তকর্তারা কেক, নতুন পোশাক, খেলনা ও বিভিন্ন খাবার নিয়ে সুরাইয়ার জন্মদিন পালন করেন।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যলয়ের সহযোগিতায় ঢাকায় নিয়ে সুরাইয়ার চিকিৎসাসহ সকল সাহযোগিতার প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক আলী অকবর।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, চার বছর পূর্ণ হওয়া সুরাইয়া চিকিৎসার অভাবে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। মঙ্গলবার বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়, যা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলয়ের নজরে আসে।

“এ সংবাদের সূত্র ধরে প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে ফোনে সুরাইয়াকে ঢাকায় এনে যথাযথ চিকিৎসা ও পরিবারটির সার্বিক সহযোগিতা দিতে বলা হয় মাগুরা জেলা প্রশাসনকে।”

এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তার বাড়ি গিয়ে সুরাইয়া ও তার পরিবারের খোঁজখবর নেওয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.