Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় শীতকালে শিশুদের সবচেয়ে বড় সমস্যা অ্যাজমা, প্রতিরোধ ও করণীয়
জাতীয়

শীতকালে শিশুদের সবচেয়ে বড় সমস্যা অ্যাজমা, প্রতিরোধ ও করণীয়

By Protik Hossainডিসেম্বর 10, 2019Updated:ডিসেম্বর 10, 20193 Mins Read

Advertisement
স্বাস্থ্য ডেস্ক : শীতকালে শিশুদের সবচেয়ে বড় সমস্যা অ্যাজমা। অ্যাজমা হলো ফুসফুসের একটি দীর্ঘমেয়াদি রোগ। ছোট-বড় সবাই এ রোগে আক্রান্ত হতে পারে। তবে বয়সে ছোট অর্থাৎ শিশুদের মধ্যে আক্রান্তের হার তুলনামূলক বেশি। ঋতুভেদে এর তারতম্য লক্ষ করা যায়। যেমন ধরুন, শীতকালে এটি বেশি পরিলক্ষিত হয়। শিশুদের অ্যাজমাকে অনেক ক্ষেত্রে শ্বাসতন্ত্রের প্রদাহ ভেবে ভুল করা হয়। সঠিকভাবে নির্ণয় ও পূর্ণ চিকিৎসা না করা হলে রোগটি শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে।

দেখা যায়, শীতকালে একটু অসাবধানতার কারণে শিশুদের দিব্যি ঠাণ্ডা লেগে যাচ্ছে। ঠাণ্ডা লাগার ফলে শ্বাসনালির চারপাশের মাংস সংকুচিত হয়, সরু হয়ে যায়। এতে শুরু হয় শ্বাসকষ্ট। এছাড়া মিউকাস-জাতীয় আঠাল পানি নিঃসৃত হয়, যা শ্বাসনালির পথ বন্ধ করে রাখে। ফলে শ্বাসনালির পথ সংকুচিত হয়ে শ্বাস-প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করে।

শিশুদের কেন বেশি হয়

এ কথা সত্য, শুধু ঠাণ্ডাজনিত কারণে শিশুরা অ্যাজমায় আক্রান্ত হয়, তা নয়। এর পেছনে নানা কারণ রয়েছে:

# পোষা প্রাণীর (বিড়াল, কুকুর কিংবা পাখিজাতীয়) পশমের কারণে হয়ে থাকে

# ভাইরাল ইনফেকশন থেকেও হয়

# পরিবারে কারও যদি ধূমপানের অভ্যাস থাকে, তাহলে তার প্রভাব পড়ে শিশুর ওপর। এতে অ্যাজমায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে

# সাধারণত গ্রামাঞ্চলে রান্না করা হয় কাঠখড়ি পুড়িয়ে। এ ধোঁয়া শিশুদের জন্য ক্ষতিকর

# ঘরে ব্যবহার করা জাজিম, বালিশ বা কার্পেটের ধুলাবালি অ্যাজমা বাড়িয়ে দেয়

# ঋতু পরিবর্তনও অন্যতম কারণ

# অতিরিক্ত সুগন্ধি বড়দের সহনীয় হলেও শিশুরা সহ্য করতে পারে না। তাই এসব সামগ্রী থেকে অ্যাজমা হওয়ার আশঙ্কা থাকে

লক্ষণ

# শিশু অ্যাজমায় আক্রান্ত হলে শ্বাস ছাড়া ও নেওয়ার সময় শোঁ-শোঁ শব্দ করবে

# কাশি হবে। বিশেষ করে সকাল ও রাতে। এ সময় মুখ থেকে কফ বা লাল ঝরতেও দেখা যায়

# মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া। শিশুর যখন শ্বাস-প্রশ্বাসের কষ্ট হয়, তখন তার ঘুমে ব্যাঘাত ঘটে

# কথা বলার সময় বাক্য সম্পূর্ণ করতে কষ্ট হয়

# সব সময় শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয় বলে মেজাজ খিটখিটে হয়ে যায়

# প্রায়ই মুখ হাঁ করে নিঃশ্বাস নিতে থাকে। ঘুমের সময়ও হাঁ করে ঘুমিয়ে থাকে

চিকিৎসা

কয়েকটি ধাপে এ রোগের চিকিৎসা সম্পন্ন করতে হয়:

ক. স্বল্প মাত্রা

এ রোগ প্রাথমিক পর্যায়ে স্বল্পমাত্রায় হয়ে থাকে। এ সময় সামান্য মাত্রায় শ্বাসকষ্ট হয়। এটি দূর করতে স্বল্পমেয়াদি চিকিৎসা ব্যবস্থা নেওয়া ভালো। চিকিৎসকেরা এ সময় ইনহেলার অথবা খাওয়ানোর সালবিউটামল সিরাপ দিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে থাকেন।

খ. মাঝারি মাত্রা

এ সময় শিশুকে কয়েকবার সালবিউটামল ইনহেলার দিতে হবে। অথবা নেবুলাইজার মেশিনে সালবিউটামল ও স্যালাইন দিয়ে নেবুলাইজ করে চিকিৎসা করাতে হবে।

গ. তীব্র মাত্রা

এ সময় শিশুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হবে। অক্সিজেন দিতে হবে। স্টেরয়েড ইনজেকশন দিতে। পাশাপাশি নেবুলাইজও করতে হবে। এছাড়া মন্টিলুকাস্ট, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড ও নিডক্রোমিল ইনহেলার ব্যবহার করতে হবে।

প্রতিরোধ ও করণীয়

# শীতকালে ঠাণ্ডা অনুভূত হওয়াটাই স্বাভাবিক। সুতরাং এ সময় শিশুকে সুরক্ষিত রাখার জন্য ঠাণ্ডা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে

# বিছানার বালিশ, চাদর, কার্পেট প্রভৃতি পরিষ্কার রাখতে হবে। শীতের সময় রোদ বা বাতাসে শুকিয়ে নিতে হবে

স শিশুর পাশে ধূমপান করা বা কোনো ধোঁয়া সৃষ্টি করা যাবে না

# পোষা প্রাণীকে শিশুর চারপাশে ঘুরতে দেওয়া যাবে না। অন্যথায় পোষা প্রাণীকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে

# বাড়ি ও বাড়ির চারপাশ ধুলামুক্ত রাখতে হবে

# নেবুলাইজার বা ইনহেলার সঠিক নিয়মে ব্যবহার করতে হবে

# অ্যাজমার উপসর্গগুলো ভালোভাবে চিনে রাখতে হবে

# অ্যালার্জি হতে পারে এমন পরিবেশ থেকে শিশুকে দূরে রাখতে হবে

# অ্যাজমা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়ানো যাবে না

# নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে

# শারীরিক অবনতি হলে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে

তথ্যসূত্র: মায়োক্লিনিক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

জুন 13, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

Police

পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগ

rain

রাত ১টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মহাত্মা গান্ধী

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa