Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শীর্ষ তিনে মিরাজ, চূড়ায় রাবাদা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শীর্ষ তিনে মিরাজ, চূড়ায় রাবাদা

By Bhuiyan Md TomalOctober 30, 20242 Mins Read

শীর্ষ তিনে মিরাজ, চূড়ায় রাবাদা

Advertisement
জুমবাংলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে অবদান রাখতে না পারলেও বোলিংয়ে অবদান রেখেছেন মেহেদি হাসান মিরাজ। পরে দ্বিতীয় ইনিংসে সবার ব্যর্থতার মাঝে খেলেন ৯৭ রানের ইনিংস।

তারই পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। উঠে এসেছেন র‌্যাংকিংয়ের তিন নম্বরে।

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন মিরাজ। ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন তিনি। অপরদিকে বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়া কাগিসো রাবাদা উঠে এসেছেন টেস্ট বোলারদের শীর্ষে। তিন ধাপ এগিয়েছেন তিনি।

মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৩ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট নেন মিরাজ। পরের ইনিংসে উইকেট না পেলেও খেলেন ৯৭ রানের ইনিংস। যার ফলে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। অপরদিকে এই টেস্টে না খেলা সাকিব আল হাসানের হয়েছে অবনতি। ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছেন তিনি। মিরাজের আগে দুই নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষে আছেন তারই সতীর্থ রবীন্দ্র জাদেজা।

এদিকে দ্বিতীয়বারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন রাবাদা। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের কারণে এক নম্বরে উঠে এসেছিলেন তিনি। এবার বাংলাদেশকে গুঁড়িয়ে সেই স্থান করলেন পুনরুদ্ধার। মিরপুরে তিনি প্রথম ইনিংসে নেন ৩ উইকেট। পরের ইনিংসে আরও ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে রাখেন বড় অবদান।

একইসঙ্গে ইতিহাসও গড়েন এই পেসার। টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ১২ হাজারের কম ডেলিভারিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি (১১ হাজার ৮১৭ ডেলিভারি)। যে কারণে তিন ধাপ এগিয়ে চূড়ায় উঠে এসেছেন তিনি। এই তালিকায় দুইয়ে জস হেইজেলউড। তিনে জসপ্রিত বুমরাহ ও চারে আছেন অশ্বিন। পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।

টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে অবশ্য বরাবারের মতো শীর্ষে আছেন জো রুট। দুইয়ে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। এক ধাপ উন্নতিতে তিনে ভারতীয় ব্যাটার জায়সাওয়াল। এই র‌্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়েছে পাকিস্তানের সাউদ শাকিল। ইংল্যান্ডের বিপক্ষে ১৩৪ রানের ইনিংস খেলে দলকে জেতানে এই ব্যাটার আছেন ৭ নম্বরে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Messi

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম, ম্যাচ শেষে মেসি

July 8, 2026
বিশ্বকাপে রেফারি

বিশ্বকাপে রেফারিদের বেতন কত টাকা?

July 8, 2026
Misor

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

July 8, 2026

Latest News

Messi

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম, ম্যাচ শেষে মেসি

বিশ্বকাপে রেফারি

বিশ্বকাপে রেফারিদের বেতন কত টাকা?

Misor

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

ব্রাজিল

আজকের দিনেই ৭ গোল খেয়েছিল ব্রাজিল

বিশ্বকাপ

বিশ্বকাপের শেষ আটের লাইনআপ চূড়ান্ত

ফুটবলে কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

কোটি কোটি সমর্থক, তবু ফুটবলে কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত-পাকিস্তান?

Faul

মিসরের গোল কেন বাতিল, আর্জেন্টিনারটা কেন নয়

আর্জেন্টিনা

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টিনার

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa