Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এলচের বিপক্ষে বড় জয়ে শীর্ষস্থানটি আরও পাকাপোক্ত করল রিয়াল
খেলাধুলা ফুটবল

এলচের বিপক্ষে বড় জয়ে শীর্ষস্থানটি আরও পাকাপোক্ত করল রিয়াল

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 20, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : লা লিগায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে বার্সার পর এবার এলচেকে হারিয়ে শীর্ষস্থানটি আরও শক্ত করলো দলটি। বুধবার (১৯ অক্টোবর) রাতে এলচের মাঠে লা লিগার ম্যাচে কার্লো আনচেলত্তির দল ৩-০ গোলে জিতেছে।

এলচের বিপক্ষে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ

Advertisement

ফেদে ভালভেরদের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মার্কো আসেনসিও।

ফেদে ভালভেরদের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মার্কো আসেনসিও।

১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ের পর রিয়ালের পয়েন্ট হলো ২৮। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান দুদিন আগে র্বষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। তবে ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে সে যাত্রায় থেমে যায় তাদের উল্লাস।

পাঁচ মিনিট পরেই অবশ্য এগিয়ে যায় রিয়াল। ভিনিসিউস জুনিয়রের শটে বল প্রতিপক্ষের একজনের গায়ে লেগে চলে যায় বক্সের বাইরে ভালভেরদের কাছে। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়েই জোরাল শটে গোলটি করেন উরুগুয়ের এই মিডফিল্ডার।

পাসিং ফুটবলে শাণানো দারুণ এক আক্রমণে ২৬তম মিনিটে বেনজেমার সঙ্গে ওয়ান-টু খেলে লক্ষ্যভেদ করেন ডাভিড আলাবা। তবে ভিএআর-এর সাহায্যে কিঞ্চিৎ ব্যবধানে অফসাইডের বাশি বাজান রেফারি।

তিন মিনিট পর উল্টো গোল খেতে বসেছিল রিয়াল। তবে পাল্টা আক্রমণে নিকোলাস ফের্নান্দেসের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান থিবো কোর্তোয়ার চোটে কয়েক ম্যাচ ধরে নিয়মিত পোস্ট সামলানো আন্দ্রি লুনিন।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ম্যাচে নিজেদের দ্বিতীয় সেরা সুযোগটি পায় এলচে। তবে বক্সে ফাঁকায় পাস পেয়ে উড়িয়ে মারেন লুকাস বোয়ে। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে বেনজেমার বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক এদগার বাদিয়া।

৬০তম মিনিটে আবারও জালে বল পাঠান বেনজেমা। আবারও ভিএআরে ধরা পড়ে অফসাইড। ৫৮তম মিনিটে বাঁ থেকে বেনজেমার বাড়ানো বল দারুণ পজিশনে পেয়েও গোলরক্ষক বরাবর দুর্বল হেড করেন রদ্রিগো।

অবশেষে ৭৫তম মিনিটে গিয়ে গোলের আনন্দে ডানা মেলেন বেনজেমা। ডি-বক্সে বল বাড়িয়ে আরেকটু ডান দিকে এগিয়ে যান তিনি, প্রথম ছোঁয়ায় কাটব্যাক করেন রদ্রিগো। এরপর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা।

পাঁচ ম্যাচের গোল খরা ক্লাসিকো দিয়ে কাটানো বেনজেমা টানা দ্বিতীয় ম্যাচে জালের দোখা পেলেন। গত মৌসুমের পিচিচি ট্রফি জয়ী স্ট্রাইকারের এবারের লিগে গোল হলো ৫টি।

নির্ধারিত সময় শেষের আগের মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন সাত মিনিট আগে টনি ক্রুসের বদলি নামা আসেনসিও। বাঁ দিক থেকে রদ্রিগোর উঁচু করে বাড়ানো বল বক্সে ফাঁকায় ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার।

নিজেদের পরের ম্যাচে আগামী রোববার সেভিয়ার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা।

চেক লেখার সময় এই কাজটি করলে সর্বস্বান্ত হতে পারেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026
Latest News
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa