
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে মাত্র ১০৫ রান করেন ভারত অধিনায়ক। ফলাফল আইসিসি র্যাঙ্কিংয়ে অবনমন। তার পয়েন্ট ৬৭৩।
অপরদিকে শীর্ষস্থানটি দখল করেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। ৮২৩ পয়েন্ট পেয়ে এক নম্বরে আছেন তিনি। পয়েন্ট ৮২৩। পরের স্থানটিতে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল।
তিন নম্বরে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। চারে কলিন মুনরো। পাঁচে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ছয়ে ইংল্যান্ডের ডেভিড মালান। সাত নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ইভিন লুইস। আটে আফগানিস্তানের হযরতুল্লাহ জাজাই। আর নয়ে ইংল্যান্ডে ইয়ন মরগান। এদিকে ৬৭৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বর স্থানে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



