
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তিনি জানান, আজকের পর শীতের প্রভাব কিছুটা কমলেও আগামীকাল ও পরদিন বৃষ্টিপাতের পর আবারো তাপমাত্রা হ্রাস পাবে এবং তা ১১/১২ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, রাজারহাটে ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ ডিগ্রী সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘন্টায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



