প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। কিন্তু শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যত্নও নিতে হবে। আপনারা যেমন একটি শিশু জন্মের পর তাকে স্নেহ-যত্নে বড় করে তোলেন, ঠিক তেমনি প্রতিটি চারারও নিয়মিত পরিচর্যা করতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্টভাবে দৃশ্যমান। কোথাও অতিবৃষ্টি, কোথাও দীর্ঘ সময় বৃষ্টির অভাবে আবহাওয়ার পরিবর্তন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।
সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে অতিবৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, আগে দীর্ঘ সময় বৃষ্টি হয়নি, আবার হঠাৎ অতিবৃষ্টি হয়েছে। একইভাবে আগের মতো শীতও আর পড়ে না। এসবই জলবায়ু পরিবর্তনের প্রভাব।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে এই উদ্যোগ সফল করতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি রোপণ করা গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সরকারি সফরে আজকে সকালে বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



