ছবি গুগল ম্যাপ
Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোরে আসামির নামের সঙ্গে মিল থাকায় মিজান নামে এক নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সোমবার রাতে কোতোয়ালি থানার এএসআই আল মিরাজ সদর উপজেলার সুজলপুর গ্রামের বাড়ি থেকে মিজানকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, তার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। তবে স্বজনরা দাবি করেছেন, নাম ও বাবার নামের মিলের কারণে নিরপরাধ মিজানকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মিজানের স্বজনরা জানান, সুজলপুরের সরদারপাড়ার নুরুল ইসলামের ছেলে হল মিজান ওরফে পাগলা মিজান। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। আর প্রকৃত আসামি মিজানের বাড়ি সুজলপুরের হঠাৎপাড়া।

তার বাবার নাম নুরুল ইসলাম হাওলাদার। তার নামে মামলা আছে। নাম আর বাবার নাম মিল থাকায় পুলিশ নিরপরাধ মিজানকে গ্রেফতার করেছে।

এ প্রসঙ্গে কোতোয়ালি থানার এএসআই আল মিরাজ জানান, এলাকায় গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই করে মামলার প্রকৃত আসামি মিজানকে শনাক্ত করা হবে।

গ্রেফতার মিজান নির্দোষ হলে তাকে ছেড়ে দেয়ার জন্য আদালতের প্রতিবেদন দেয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভুল করে নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে দেখা হবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.