স্পোর্টস ডেস্ক: জয়ের লক্ষ্য নিয়ে ঢাকা টেস্টের চতুর্থ দিনে মাঠে নেমেছে লাল-সবুজের শিবির। অন্যদিকে পরাজয় এড়াতে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তান দল। তবে চতুর্থ দিনের প্রথম সেশনেই আফগান ব্যাটারদের টেনে ধরেছে বাংলাদেশের বোলাররা।

এবাদতের ‘স্যালুট’

Advertisement

চতুর্থ দিনের প্রথম সেশনে দ্বিতীয় বারের মতো বল হাতে আফগান বধ করতে আক্রমণে আসেন এবাদত। প্রথম বলেই বেক অফ-লেংথের ডেলিভারি। কিছুটা সটকে মিড-উইকেটে ঠেলে দেওয়ার চেষ্টা করেন জামাল। পরের বলেই রাখলেন কিছুটা ভিন্নতা। এ যাত্রায় কিছু বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়েই তা ডিফেন্ড করেন এই ব্যাটার। পরপর দুই ডটবল।

এতে কিছুটা চাপেই পড়েন আফগানদের এই মিডল-অর্ডার ব্যাটার। তৃতীয় বলে এবাদতের আরও দুর্দান্ত লেংথ। তবে এই বলে কিছুই করার ছিল না নাসির জামালের। অফ-স্ট্যাম্পের ওপর গুডলেংথে থাকা বলটি দ্রুতই লাফিয়ে উঠে। এই বলে চাইলেই খোঁচা দিতে পারতেন নাসির জামাল। তবে এবারও ডিফেন্ড করতে গিয়ে উইকেটরক্ষক লিটনের হাতে সহজ ক্যাচ তুলেন দেন তিনি। এতে ৪৮ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান। আর বাংলাদেশ শিবিরে প্রথম সাফল্য।

এর আগে, নাজমুল হোসেন শান্তর অতিমানবীয় ব্যাটিংয়ে ভর করেই প্রথমবারের মতো প্রতিপক্ষকে ছয়শ রানের অধিক টার্গেট দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চা বিরতির পর ৪ উইকেটে ৪২৫ রান সংগ্রহের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর ৬৬২ প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রানে দিন শেষ করে আফগানরা।

পোল্যান্ড হারিয়ে দিল জার্মানিকে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google