স্পোর্টস ডেস্ক : প্রায় ১০ বছর পর করাচি ন্যাশনাল স্টেডিয়ামে কোনো ওয়ানডে ম্যাচ হতে যাচ্ছে। সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান আর শ্রীলঙ্কা। এই ম্যাচটি ঘিরে দর্শকদের কেমন আগ্রহ থাকবে, সেটা না বললেও আন্দাজ করা যায়। তবে বহুল প্রতীক্ষিত এই লড়াইটি সময়মতো মাঠে গড়াতে পারেনি।

pakistan-srilanka-20190927161127

Advertisement
করাচির এক দশকের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটির টস হওয়ার কথা ছিল। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি। আপাতত অবশ্য একটু সুখবর আছে। বৃষ্টি বন্ধ হয়েছে। তবে মাঠ এখনও অনেক ভেজা। সেটা ঠিক করার কাজে লেগে গেছেন গ্রাউন্ডসম্যানরা। এর মধ্যে আবার বৃষ্টি না এলেই হয়।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার খেলোয়াড়দের বহনকারী বাসে জঙ্গি হামলার পর থেকেই বদলে গিয়েছে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের চেহারা। সেবার প্রাণ হারাতে বসেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্তত সাতজন ক্রিকেটার। গুরুতর আহত হয়েছিলেন তখনকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, সহ-অধিনায়ক কুমার সাঙ্গাকারা, চামিন্দা ভাস, অজান্তা মেন্ডিস, থিলান সামারাবিরা, থারাঙ্গা পারানাভিতানা ও সুরাঙ্গা লাকমল।

সেই ঘটনার পর থেকে প্রায় ছয় বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানে। বারবার নিজেদের নিরাপত্তার ব্যাপারে সবাইকে আশ্বাস দিয়েও সেখানে খেলতে নিতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। ২০১৫ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সফরের মাধ্যমে পুনরায় পাকিস্তানে ফিরেছিল আন্তর্জাতিক ক্রিকেট।

গত চার বছরে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে পাকিস্তান। তবে কোনো দেশ এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ সফরে যায়নি সে দেশে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার যে বিরতিটা, তা কাটাতে সামনে এগিয়ে এসেছে লাহোরে হামলার শিকার হওয়া শ্রীলঙ্কাই। পাকিস্তানের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গিয়েছে শ্রীলঙ্কা।

এ সফরের ওয়ানডে তিনটিই হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। প্রায় দশ বছর পর আজ ওয়ানডে ক্রিকেটের মুখ দেখতে যাচ্ছে পাকিস্তানের এ ঐতিহ্যবাহী মাঠটি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google