জুমবাংলা ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং মশাল প্রজ্জলনের মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ ।

বৃহস্পতিবার এই প্রজ্জ¦লন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ এর কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের অংশ হিসেবে উদ্বোধন পরবর্তীতে প্রজ্জ্বলিত মশালটি আনুষ্ঠানিকভাবে সড়ক পথে টুঙ্গিপাড়া হতে জাজিরা-মাওয়া হয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আবাহনী মাঠ অতিক্রম করে ঢাকা আর্মি স্টেডিয়ামে পৌঁছাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সাথে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান হতে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য এবং নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারব, ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা এর সার্বিক নির্দেশনা এবং বিওএ এর সার্বিক ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ তিনটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত গেমস্রে চূড়ান্তপর্ব আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে ০৪ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত ঢাকায় অনুুষ্ঠিত হবে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পাশাপাশি আয়োজক সংস্থা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে। প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ এর চেয়ারম্যান হিসেবে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এবং কো-চেয়ারম্যান হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং সভাপতি অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সম্মানিত সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন।

উক্ত অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, মহাসচিব, উপ-মহাসচিব, মহাপরিচালক, সদস্য সচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং ০৮ জন মশাল প্রজ্জ্বলনকারী উপস্থিত ছিলেন।

ঢাকায় আসছেন সৌরভ ও ডোনা গাঙ্গুলী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google