Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার শেখ হাসিনা জনগণের আস্থা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: সরকারি দল
জাতীয় রাজনীতি স্লাইডার

শেখ হাসিনা জনগণের আস্থা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: সরকারি দল

By Hasan Majorফেব্রুয়ারি 6, 2020Updated:ফেব্রুয়ারি 6, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থা নিয়ে সততা ও দক্ষতার সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়তে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

গত ৯ জানুয়ারি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ স ম ফিরোজ তা সমর্থন করেন।

গত ৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ ও এ বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।

রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ আলোচনায় অংশ নেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, মহিবুর রহমান মানিক, মাহফুজুর রহমান, শওকত হাচানুর রহমান (রিমন), মো. হাবিবর রহমান, আবদুল মমিন মন্ডল, ।

আলোচনায় অংশ নিয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বর্তমান সরকার কৃষি, শিল্প, শিক্ষাসহ সব খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি গত ১১ বছরে বিভিন্ন খাতে অর্জিত সাফল্যের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে শিল্পখাতসহ সব খাতই অনেক পিছিয়ে পড়েছিল। বর্তমান সরকারের কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপের ফলে এসব খাতে অনেক উন্নয়ন হয়েছে। এ প্রেক্ষিতে তিনি শিল্প মন্ত্রণালয়ে অর্জিত সাফল্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে শিল্প খাতে বঙ্গবন্ধুর অসামন্য অবদানকে সম্মান জানাতে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে জনগণের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নির্বচনী প্রতীক নৌকার কোন বিকল্প নেই । প্রধানমন্ত্রী গত ১১ বছরে দেশকে উন্নয়নের সোপানে উন্নীত করেছেন বঙ্গবন্ধু ছাড়া দেশের ইতিহাসে অন্য কোন সরকার তা পারেনি।

তিনি বলেন, তাই জনগণ বিশ্বাস করে দেশ শেখ হাসিনার নেতৃত্বে থাকলে পথ হারাবে না। দেশকে সঠিক গন্তব্যে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।

এছাড়া এনামুল হক শামীম গত ১১ বছরে পানিসম্পদ মন্ত্রণায়ের সফল কর্মকান্ড তুলে ধরেন।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের অন্যান্য সদস্য বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ-প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ।
তারা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থসামাজিক উন্নয়নে সকল রাজনৈতিক দল, শ্রেণি ও পেশা নির্বিশেষে সবাই আজ একতাবদ্ধ। সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ন এবং সমাজের সকল স্তরে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে ‘এ বছর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে মধ্য-আয়ের দেশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো।’

তারা বলেন, রাষ্ট্রপতির ভাষণে ২০৪১ সালে বিশ্ব সভায় বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশের মর্যাদায় অভিষিক্ত করতে ‘উন্নয়নের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

জুন 19, 2026
যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

জুন 19, 2026
পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

জুন 19, 2026
Latest News
মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

Rain

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

মোহাম্মদপুরে বিএনপি নেতা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অবস্থা গুরুতর

হরমুজ

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

চিনি

পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa