Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ‘শেখ হাসিনা শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি অন্তহীন এক অনুপ্রেরণার নাম’
জাতীয়

‘শেখ হাসিনা শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি অন্তহীন এক অনুপ্রেরণার নাম’

By Hasan Majorসেপ্টেম্বর 29, 2021Updated:সেপ্টেম্বর 29, 20214 Mins Read

Advertisement
মোঃ আব্দুল মান্নান: বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন বলেছেন, ‘ভবিষ্যতে অনেকেই রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রী হবেন কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আগামী একশ বছরে বাংলাদেশ একজন শেখ হাসিনা পাবে না। তাই শেখ হাসিনা শুধু আমার কাছে একজন প্রধানমন্ত্রীই নন, বাঙালির কাছে তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই নন, শেখ হাসিনা বাঙালির কাছে অধরা এক স্বপ্নের নাম, আমাদের কাছে অন্তহীন এক অনুপ্রেরণার নাম।’

ইস্টার্ন ইউনিভার্সিটির সৌজন্যে অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার বিশেষ ফেসবুক লাইভের ১৩৩তম পর্বে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর রাতে এ লাইভ ইস্টার্ন ইউনিভার্সিটি ও জুমবাংলাডটকমের ফেসবুক পেইজ থেকে একযোগে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘সংগ্রামে ও সাফল্যে শেখ হাসিনা’।

আমিনুল ইসলাম আমিন বলেন, ‘শেখ হাসিনার জীবনটাকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। প্রথমটি হলো-তাঁর শৈশব ও কৈশোর। দ্বিতীয়টি – ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের পর এক-দেড় বছরের জন্য একজন মন্ত্রীর মেয়ে। তৃতীয়টি- লাগাতার ১৩ বছর কারাগারে থাকা একজন মজলুম জননেতার মেয়ে। চতুর্থ- সাড়ে তিন বছর ক্ষমতায় থাকা বাংলাদেশের রাষ্ট্রপতির কন্যা। যখন তিনি একজন মজলুম জননেতার কন্যা ছিলেন, তখনও তিনি সংগ্রামের মধ্যেই ছিলেন।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের চলমান রাজনীতির কথা ভাবুন। আমাদের যারা নেতা বা এমপি বা মন্ত্রী- তারা সন্তানদের বিদেশে পাঠিয়ে দেন। সেখানে সন্তানেরা সোনার চামুচ মুখে দিয়ে পড়াশোনা করে। তারপর নেতা-মন্ত্রী বাবা-মা মারা গেলে দেশে এসে তারাও অনেক কিছু হয়ে যাচ্ছে। শেখ হাসিনার সময়টা কিন্তু তেমন ছিল না। বঙ্গবন্ধু কিন্তু আমাদের সেই রাজনীতি শেখাননি।’

আওয়ামী লীগের এ কেন্দ্রীয় নেতা বলেন, ‘স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্র ইউনিয়নের একটা দাপট ছিল। প্রায় সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে তারা জয়ী হতো। সেই সময়ে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় মহিলা কলেজ ইডেন কলেজের ছাত্রসংসদের নির্বাচিত ভিপি ছিলেন। বলতে গেলে শেখ হাসিনার জীবনের পুরোটা সংগ্রামে ভরপুর।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ন্যায় নীতির জায়গায় দাঁড়িয়ে সততার সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক শক্তির প্রেরণার নাম। আমি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদের একটি উক্তি দিয়ে শেখ হাসিনা সম্পর্কে বলতে চাই, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেয়না। তিনি বাংলার মানুষকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ঘুমান না, তিনি জেগে থাকেন। তিনি ঘুমান না বলেই আমরা শান্তিতে ঘুমাতে পারি নিশ্চিন্তে।’

অনুষ্ঠানে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড- মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেন, ‘বাংলাদেশ যে উন্নত বিশ্বের একটি দেশ হবে, সেই বীজ বপন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেও বিদেশে থাকায় বেঁচে যান তাঁর দুই কন্যা। সেই দুই কন্যার একজন শেখ হাসিনা। এই শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর স্বপ্নগুলো একে একে পূরণ হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টা করা হয়েছে। তাঁকে লক্ষ্য করে চালানো গুলি তাঁর কানের পাশ দিয়ে চলে গেছে। গ্রেনেড ছোঁড়া হয়েছে। এসব করা হয়েছে এ দেশকে একটি বিশেষ দেশের গোলামী রাষ্ট্রে পরিণত করার চিন্তা থেকে। যারা আমাদের ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছে, যারা আমাদের দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি করেছে, এ দেশকে তাদেরই গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারীরা।’

শেখ নাদির হোসেন লিপু আরও বলেন, ‘বাংলাদেশকে উন্নত দেশের কাতারে উন্নীত করার বীজ বপণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যে বাংলাদেশ করতে চেয়েছিলেন সে বাংলাদেশ তাঁর কন্যার হাত দিয়ে সম্পন্ন হবে বলে হয়তো আল্লাহ তাঁকে বাঁচিয়ে রেখেছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে এসে তাঁর সঠিক সিদ্ধান্ত, সঠিক নেতৃত্ব, বলিষ্ট পদক্ষেপ, সাহস, মেধা ও বুদ্ধি দিয়ে আজ বাংলাদেশকে এ পর্যায়ে নিয়ে এসেছে।’

মিল্কভিটার চেয়ারম্যান বলেন, ‘উন্নয়ন এখন দেশের ১৮ কোটি মানুষের প্রত্যেকের কাছে দৃশ্যমান।  এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যিনি কারিগর, যিনি নেতৃত্বদানকারী তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আপনি কোন বিশেষণে বিশেষিত করবেন, তার নামের আগে কোন অ্যাডজেকটিভ দিয়ে আপনি তাকে ভূষিত করবেন সেটা আমি জানিনা। সত্যিকার অর্থে আমরা যদি আমাদের চারদিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা তার উন্নয়ন কর্মকান্ডগুলো দেখতে পারব।’

‘আজকে যে পদ্মা ব্রিজ হয়েছে সেইটাকে বন্ধ করে দিতে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে দেশি-বিদেশি অনেকেই ষড়যন্ত্র হয়েছিল। সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিজস্ব অর্থে মাননীয় প্রধানমন্ত্রী আজ তা বাস্তবায়ন করেছেন। কিছুদিনের মধ্যে এই ব্রিজ দিয়ে যান চলাচল শুরু হলে দক্ষিণাঞ্চলসহ পুরো বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে,’ যোগ করেন তিনি।

শেখ লিপু বলেন, ‘বাংলাদেশের মানুষ কোনদিন কল্পনাও করতে পারেনি বিদেশের মতো ঢাকায়ও মেট্রোরেল চলবে। এখন এটি  সময়ের ব্যাপার মাত্র। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মিত হচ্ছে যেটি কেবলমাত্র শেখ হাসিনার মতো একজন বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমেই সম্ভব। ১০/১২ বছর আগে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের অভাব ছিল। এখন ১ সেকেন্ডের জন্যেও বিদ্যুৎ যায় না। তিনি যে বঙ্গবন্ধুর মেয়ে সেটি তিনি তাঁর উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক সাজেদ ফাতেমী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

জুন 18, 2026
ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

জুন 18, 2026
ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

জুন 18, 2026
Latest News
শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

প্রাথমিক শিক্ষকদের

নবম পে-স্কেল: বেতন-ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

এআই ক্যামেরাএআই ক্যামেরা

নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

বন্ধ

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ

রেমিট্যান্স প্রবাহ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮.৩ শতাংশ

নতুন দায়িত্ব

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড

বোয়ালমারীতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa