Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেখ হাসিনা সরকারের ১১ বছরে দেশের প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে : সরকারি দল
জাতীয়

শেখ হাসিনা সরকারের ১১ বছরে দেশের প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে : সরকারি দল

By Shamim RezaJanuary 15, 20202 Mins Read

শেখ হাসিনা সরকারের ১১ বছরে দেশের প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে : সরকারি দল

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ বছরে দেশের প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে। খবর বাসসের।

গতকাল মঙ্গলবার চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ স ম ফিরোজ তা সমর্থন করেন।
গত ৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।

রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ দ্বিতীয় দিনে আলোচনায় অংশ নেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আফম রুহুল হক, এনামুল হক, আবদুস সোবহান মিয়া, কানিজ ফাতেমা আহমেদ, বেনজীর আহমেদ, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী ও বিএনপির রুমীন ফারহানা আলোচনায় অংশগ্রহণ করেন ।

আলোচনায় অংশ নিয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকারের সময়ে ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। গত দুই বছরে ৯৯৯ নম্বরে প্রায় ২ কোটি ফোন কলের মাধ্যমে দেশের মানুষকে পুলিশী ও এ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে। আজ থেকে ১১ বছর আগে এই সেবাগুলো দেশের মানুষের কাছে সহজলভ্য ছিল না। তিনি বলেন, দেশের ৩২৯টি পৌরসভা, সকল সিটি কর্পোরেশন ও ৪ হাজার ৫শ’ ইউনিয়ন পরিষদসহ দেশের ৫ হাজার ৮৬৫টি ডিজিটাল সেন্টারে প্রতি মাসে ৬০ লাখ মানুষকে প্রযুক্তি সেবা প্রদান করা হচ্ছে। এই ডিজিটাল সেবা জনগণের হাতের নাগালে পৌঁছে দেয়ার ফলে দুর্নীতি কমেছে,পয়সা অপচয় কমেছে এবং সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। গত ৮ জানুয়ারি ১৭২টি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাইগভ’ নামে একটি এ্যাপ উদ্বোধন করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গত ৫ বছরে ১০ লাখ তরুনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের অন্যান্য সদস্যরা বলেন, রাষ্ট্রপতি সরকারের আমলের বিষ্ময়কর উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। এর পাশাপাশি ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশের বিষয়ে সবিস্তারে তুলে ধরেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের মানুষের মধ্যে স্বাচ্ছন্দ এসেছে। দেশে কোন অভাব নেই, দারিদ্র্য দূর হয়েছে, মানুষের মধ্যে হাহাকার নেই। দেশের মানুষ কোথাও অনাহারে নেই। দেশ সন্ত্রাস, দুর্নীতি মুক্ত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa