Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেখ হাসিনার আমলে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে: ওবায়দুল কাদের
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

শেখ হাসিনার আমলে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে: ওবায়দুল কাদের

By Saiful IslamJanuary 12, 20202 Mins Read

শেখ হাসিনার আমলে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে: ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ‘শেখ হাসিনার আমলে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশেন নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

শনিবার (১১ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ক্যাপ্টেন সামসুল মৃধা সড়কের ফাইভ স্টার মাঠে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, আবু সাইদ আল মামুন, সাবেক এমপি ডালিয়া, ডা. রোকেয়া সুলতানা, নীলফামারী জেলা সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, উপজেলা সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনেও যেমন খোড়া, তেমনি নির্বাচনেও খোড়া। এ কারণে তারা নির্বাচনের আগেই সুষ্ঠু হবে না বলে অভিযোগ করছে। ভোট হওয়ার পূর্বেই তাদের কণ্ঠে পরাজয়ের সুর। এর কারণ বিএনপি সব সময় ক্ষমতার জন্য রাজনীতি করে।

তাই তারা এই প্রবল শীতের মধ্যেও দেশের সবচেয়ে শীতকাতর এলাকা এই উত্তরাঞ্চলে শীতার্ত মানুষের পাশে ঠাকুরগাঁ-পঞ্চগড়ের মির্জা ফখরুল এখানে নেই। বরং ঢাকায় বসে টেলিভিশনে শুধু নালিশ আর নালিশ করে যাচ্ছেন।

আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতার রাজনীতি করেন না। বরং আমরা জনগণের রাজনীতি করি। শেখ হাসিনা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পকেটের উন্নতির জন্য রাজনীতি করেন না। তিনি রাজনীতি করেন দেশের মানুষের জীবন মানের উন্নয়নের জন্য। পক্ষান্তরে বিএনপি নামক একটি দল ক্ষমতার রাজনীতি করে। তাই তারা এই শীতকালে জনগণের পাশে নেই। তারা ঢাকা শহরে বসে শুধু মিডিয়ায় ইভিএমের বিরুদ্ধে বিষোদগার করছেন। নির্বাচনের আগেই বিএনপি ভোটের নিরপেক্ষতা নিয়ে, সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলছেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নির্দেশনা দিয়ে বলেছেন, শীতে যেন একটি মানুষও কষ্ট না পায়। একজনও যেন শীতের কারণে মারা না যায়। এ কারণে এ পর্যন্ত ৪০ লাখ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের নেতা-মন্ত্রী-এমপিদের। তাই আমরা দেশের প্রতিটি এলাকায় শক্তিশালী টিম নিয়ে শীতবস্ত্র বিতরণ করে চলেছি। উত্তরাঞ্চলের রংপুর সিটি সহ ৯টি জেলায় ৫০ হাজার কম্বল বিতরণ করা হবে। এগুলো ইতোমধ্যে ডিসি অফিসে পৌঁছেছে। যা আওয়ামী লীগের নেতাকর্মীরা সুষ্ঠুভাবে বিতরণ করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa