Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত’
জাতীয় বিভাগীয় সংবাদ

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত’

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 5, 2022Updated:July 5, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবতা ও বাংলাদেশের উন্নয়ন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ আওয়ামী লীগ মানব কল্যাণে কাজ করছে এবং সবসময় মানবতার পাশেই থাকে।

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত’
পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম। (ফাইল ছবি)

তিনি বলেন, ‘যে কোনো দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। এটি আওয়ামী লীগের একটা সংস্কৃতি ও রীতি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখনো তারা মানুষের পাশে ছিল, এখনো সব সময় পাশে থাকে।’

আজ শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। সিলেটে ভয়াবহ বন্যা দেখা দেয়ার পর তিনি সেখানে ছুটে গেছেন। সেখানে ত্রাণ তৎপরতায় দায়িত্বে নিয়োজিত প্রশাসন ও দলীয় নেতাদের উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী সিলেটের প্রধান নদীগুলো ড্রেজিং করার নির্দেশনা দিয়েছেন। কারণ, পলি জমার কারণে নদীর নাব্যতা কমে গেছে। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়ায়। আর এদেশে কোন রাজনৈতিক দল মানুষের পাশে থাকে না। তারা মাঝে মধ্যে ফটোসেশন করার জন্য ত্রাণ দিতে যায়। ফটোসেশন শেষ হলে বিদায় নিয়ে চলে আসে।

Advertisement

পরে গোলাম মওলা উড়াল সেতু ও নড়িয়া হাসপাতালের কাজের অগ্রগতি পরিদর্শন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এনামুল হক শামীম।

পৌর মেয়র আবুল কালাম আজাদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলু মাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, দলের উপজেলা সহ-সভাপতি আবদুর রব, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক ভিপি চুন্নু, দপ্তর সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa