জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। খবর বাসসের।

Advertisement
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের জন্য জীবনভর সংগ্রাম করেছেন উল্লেখ করে তিনি বলেন, সিটি নির্বাচনসহ সব ধরনের নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। তার নেতৃত্বেই দেশের আর্থ-সামাজিক খাতে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে।

তাজুল ইসলাম আজ জেলার রাউজান উপজেলার নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার্দি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবং রাউজান আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম জেলার উপ-পরিচালক ইয়াছমিন পারভিন তিবরীজি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ উন্নত দেশের তালিকায় স্থান করে নেবে।’

ফজলে করিম চৌধুরী বলেন, রাউজান এখন হরতাল, চাঁদাবাজ মুক্ত। এখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই।

তিনি বলেন, রাউজানে ৩শ’ বিদ্যালয়ে প্রায় ১ লাখ শিক্ষার্থী রয়েছে। ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে মিড ডে মিল দেওয়া হচ্ছে। শেখ হাসিনার সরকারই এসব উদ্যোগ নিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.