Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার শেখ হাসিনার বিরুদ্ধে মামলার ডাবল সেঞ্চুরি, খালেদা জিয়া ফেস করেছেন ৩৭ মামলা
আইন-আদালত রাজনীতি স্লাইডার

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার ডাবল সেঞ্চুরি, খালেদা জিয়া ফেস করেছেন ৩৭ মামলা

By Hasan MajorSeptember 25, 2024Updated:September 25, 20242 Mins Read

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার ডাবল সেঞ্চুরি, খালেদা জিয়া ফেস করেছেন ৩৭ মামলা

Advertisement
নিজস্ব প্রতিবেদক : ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও বিভিন্ন থানায় গত শনি, সোম ও মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৭টি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২০৪। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ১৭৯।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান। এরপর ১৩ আগস্ট তার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রথম মামলা হয়। তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে।

অধিকাংশ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া তার সরকারের সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের নেতা, পুলিশের সাবেক আইজিপি, ডিএমপির সাবেক কমিশনারসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

যার মধ্যে বিভিন্ন হত্যা মামলায় এখন পর্যন্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ৩৬ জন গ্রেপ্তার হয়েছেন।

এদিকে, ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা, সহিংসতা, মানহানি ও নাশকতার অভিযোগে ৩৭টি মামলা করা হয়েছিল। মামলাগুলোর মধ্যে পাঁচটি দুর্নীতি মামলা, চারটি মানহানির মামলা ও একটি রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। বাকি মামলাগুলো হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর খালেদা জিয়ার নামে করা মামলাগেুলো একের পর এক খারিজ হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট দুটি দুর্নীতি মামলার সাজা মওকুফে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাতে পেয়েছেন তাঁর পাসপোর্ট। এর পর গত ৩ সেপ্টেম্বর মানহানির ৫ মামলা খারিজ করে খালেদা জিয়াকে খালাস দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে দায়ের করার একটি মানহানীর মামলা খারিজ করেছে আদালত।

বিভিন্ন বিচারিক আদালতে বিচারাধীন থাকা এমন আরও ২৯ মামলার জাল থেকে তাঁকে বের করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। খুব শিগগির এসব মামলা থেকে তিনি অব্যাহতি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপিদলীয় আইনজীবীরা।

লেফটেন্যান্ট তানজিম নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa