Advertisement

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে মোহামেদ সালাহর পর দ্বিতীয়ার্ধে সাদিও মানের গোল। তাতে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে দারুণ এক কীর্তি গড়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৬৫ দিন অপরাজিত থাকল দলটি। সেই সঙ্গে এগিয়ে গেল তিরিশ বছরের মধ্যে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের পথেও।

অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে শেফিল্ডকে ২-০ গোলে হারায় লিভারপুল। শুরুতেই সালাহ দলকে এগিয়ে নেওয়ার পর বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন মানে।

ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় দল এক বছর অপরাজিত থাকার নজির গড়ল লিভারপুল। লিগে সবশেষ ইয়ুর্গেন ক্লপের দল হেরেছিল গত বছরের ৩ জানুয়ারি, ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলে। এর আগে ৩৬৫ দিন তথা এক বছর অপরাজিত থাকার কীর্তি গড়ে আর্সেনাল (২০০৩-০৪) ও চেলসি (২০০৪-০৫)।

এই জয়ে দ্বিতীয়স্থানে থাকা লেস্টার সিটির সঙ্গে ১৩ পয়েন্টের ব্যবধান ধরে রাখল ইয়ুর্গেন ক্লপের দল। এখন পর্যন্ত কুড়ি ম্যাচে উনিশ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয়স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ৪৫।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় লিভারপুল। চতুর্থ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পরাস্থ করে জালে বল জড়ান মিশরীয় ফরোয়ার্ড সালাহ। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল।

৬৪তম মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন মানে। দ্রুত গতির পাস পেয়ে খুব কাছ থেকে জালে জড়াতে একটুও ভুল করলেন না সেনেগালিস ফরোয়ার্ড মানে। দুই গোলের ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে লিভারপুল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.