Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেরপুরে সাড়ে ২৪ হাজার নারী পাচ্ছেন খাদ্য ও আর্থিক সহায়তা
জাতীয় বিভাগীয় সংবাদ

শেরপুরে সাড়ে ২৪ হাজার নারী পাচ্ছেন খাদ্য ও আর্থিক সহায়তা

By জুমবাংলা নিউজ ডেস্কJune 17, 2022Updated:June 17, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: শেরপুর জেলায় বর্তমানে মোট ২৪ হাজার ৬২১ জন নারী সরকারি কর্মসূচির আওতায় পাচ্ছেন খাদ্য ও নগদ আর্থিক সহায়তা।

শেরপুরে সাড়ে ২৪ হাজার নারী পাচ্ছেন খাদ্য ও আর্থিক সহায়তা

মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে এ সহায়তা দেয়া হচ্ছে। ভিজিডি কর্মসূচীর আওতায় প্রতিজন উপকারভোগী প্রতিমাসে ৩০ কেজি চাউল পাচ্ছেন। ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় নারীরা পাচ্ছেন প্রতি মাসে ৮০০ টাকা। দরিদ্র মা’র জন্য মাসিক ৮০০ টাকা হারে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালিন ভাতা ৩ মাস পর পর মোবাইল ও অনলাইন ব্যাংক একাউন্টের মাধ্যমে ঘরে বসেই পাচ্ছেন এ টাকা। এ ছাড়াও শেরপুর পৌরসভা ও সদর উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রতি মাসে ৮০০ টাকা হারে ৪ হাজার ৭০০ জন নারী প্রতি মাসে মোবাইল ও অন লাইন ব্যাংক একাউন্টের মাধ্যমে ঘরে বসেই পাচ্ছেন এ টাকা।

শেরপুর পৌরসভা কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল পাচ্ছেন ১ হাজার ৪০০ জন, মাতৃকালীন ভাতা পাচ্ছেন ২২৪ জন, নকলা উপজেলায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল পাচ্ছেন ৪০০ জন, দরিদ্র মা’র জন্য মাতৃকালীন ভাতা পাচ্ছেন ১ হাজার ৩৩২ জন, নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল পাচ্ছেন ৪৫০ জন, দরিদ্র মা’র জন্য মাতৃকালীন ভাতা পাচ্ছেন ১ হাজার ৭১৬ জন, শ্রীবরদী উপজেলায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল পাচ্ছেন ৪০০ জন, দরিদ্র মা’র জন্য মাতৃকালীন ভাতা পাচ্ছেন ১ হাজার ৪৮০ জন, ঝিনাইগাতী উপজেলায় শুধু দরিদ্র মা’র জন্য মাতৃকালীন ভাতা পাচ্ছেন ১ হাজার ৩৬ জন নারী। ঝিনাইগাতী উপজেলায় পৌরসভা না থাকায় এই উপজেলায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি নেই। শুধুমাত্র শেরপুর পৌরসভা ও সদর উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ৪ হাজার ৭০০ জন নারী।

Advertisement

এছাড়াও ভিজিডি কর্মসূচির আওতায় শেরপুর সদর উপজেলায় ২ হাজার ২৯২ জন, নকলা ২ হাজার ১৬৯ জন, নালিতাবাড়ী ২ হাজার ৫১৬ জন, শ্রীবরদী ২ হাজার ২১৪ জন এবং ঝিনাইগাতী ২ হাজার ২৯২ জন, মোট ১১ হাজার ৪৮৩ জন দুঃস্থ মহিলা জানুয়ারি-২০২১ থেকে ২ বছর মেয়াদে প্রতিমাসে ৩০ কেজি হারে চাল পাচ্ছেন।

শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর বাসসকে জানান, অপেক্ষাকৃত দরিদ্র পরিবারের মহিলাদের ল্যাকটেটিং মাদার ভাতা ও দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালিন ভাতা প্রদান করা হয়ে থাকে। তিনি জানান, অর্থনৈতিক দৈন্যতার কারণে মায়েরা যাতে পুষ্টিকর খাদ্যগ্রহণ থেকে বঞ্চিত না হন এবং তাদের সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় যাতে পুষ্টির ঘাটতি না হয় সে লক্ষ্যে সরকারের এ ভাতা প্রদান সময়োপযোগী পদক্ষেপ। পৌরসভায় মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও মেম্বারদের যাচাই-বাছায়ের মাধ্যমে স্বচ্ছতার সহিত এই সহায়তা নারীরা পেয়ে আসছেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa