Advertisement

স্পোর্টস ডেস্ক : ছয় বলে দরকার ছিল সাত রান; হাতে ছিল চার উইকেট। কিন্তু ইংল্যান্ডকে এই সহজ কাজটা করতে দিলেন না দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। শেষ ওভারে অসাধারণ বোলিংয়ে ইংলিশদের ধসিয়ে দিলেন এই পেসার। তাতে রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়া দল।

বুধবার রাতে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম লড়াইয়ে ইংল্যান্ডকে ১ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের রানের চাকা থামে ১৭৬ রানে।

টসে হেরে প্রথমে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৭৭। সর্বোচ্চ তেম্বা বাভুমা। ৩১ রান করে করেন কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন ক্রিস জর্ডান।

জবাবে ১৭৬ রানে থামে ইংল্যান্ডের রানের চাকা। শেষ দুই ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৩ রান। ১৯ তম ওভারে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৬ রান তুললেও ইংল্যান্ড হারায় ইয়ন মর্গানের উইকেট।

শেষ ওভারে ৭ রান তুললেই ম্যাচ পকেটে পুরত ব্রিটিশরা। তবে এনগিদির ওভারে ৩টি উইকেট হারিয়ে ৫ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। শেষ বলে তিন রান দরকার থাকলেও দ্বিতীয় রান নিয়ে স্কোর লেভেল করার চেষ্টায় রান-আউট হয়ে বসেন আদিল রশিদ।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে এনগিদি ৩০ রানে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন আন্দিলে ফেলুকওয়ায়ো ও বুরান হেনড্রিকস।

ম্যাচসেরা হয়েছেন হয়েছেন দক্ষিণ আফ্রিকার এনগিদি। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার ডারবানে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.