
যার ফলে ৮৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানে দিন শেষ করেছে আফগানিস্তান। এতে করে আফগান অধিনায়ক রশিদ খানের কথায় যেন সত্যি হয়েছে। তিনি বলেছিলেন, টেস্ট ম্যাচ কম খেললেও এই ফরম্যাটে ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামতে চায় তারা। তার কথায় এবার অনেকটা সত্যি হলো।
তিনি বলেছিলেন, ‘এটা (টেস্ট) ভিন্নরকম বটেই। আপনাকে ভিন্ন ধরনের মানসিকতা রাখতে হবে। আপনি অনেক সময় পাবেন, আবার চাপও বেশি পাবেন টেস্টে। খেলোয়াড় হিসেবে আপনাকে টি-টোয়েন্টি, ওয়ানডে আর টেস্টে দ্রুত মানিয়ে নেওয়া জানতে হবে। আমরা তার জন্য তৈরি আছি। মানসিকভাবে শক্ত প্রস্তুতিই নিয়েছি আমরা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


