Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার ফেসবুক শেষ বিদায়ে পুলিশ ছাড়া যেন কেউ থাকছে না পাশে
ফেসবুক

শেষ বিদায়ে পুলিশ ছাড়া যেন কেউ থাকছে না পাশে

By Shamim RezaApril 7, 20202 Mins Read

শেষ বিদায়ে পুলিশ ছাড়া যেন কেউ থাকছে না পাশে

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনার উপসর্গ নি‌য়ে রাজবাড়ি পাংশা উপ‌জেলার বাহাদুরপুর সেনগ্রা‌মের মৃত ট্রাকচালক রুহুল আমিন শেখের (৩২) জানাজা ট‌র্চের আলো‌তে পড়া‌নোর ব্যবস্থা ক‌রে‌ছে‌ন পু‌লিশ। পুলিশই শেষ বিদায়ের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

‌সোমবার (৬ এ‌প্রিল) রাত সা‌ড়ে ১০টার দি‌কে স্থানীয় ইউ‌পি চেয়ারম্যান মোঃ হুমায়ুন ক‌বির শা‌কিলসহ ৫ জন এবং অতি‌রিক্ত পু‌লিশ সুপার (পাংশা সার্কেল) লাবীব আব্দুল্লাহ ও পাংশা থানার ওসি আহসান উল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য এ জানাজায় অংশ নেয়।

পরবর্তী‌তে জানাজা শে‌ষে ওই ব্যক্তির ধর্মীয় রী‌তি অনুযায়ী সেনগ্রাম কবরস্থা‌নে দাফন সম্পন্ন করা হয়। এ সময় ভ‌য়ে জানাজায় আসে‌নি স্থানীয়ারা। জানাযা নামাজ পড়ান সেনগ্রাম বাজার জা‌মে মস‌জি‌দের ইমাম আব্দুস সালাম।

এদিকে পু‌লি‌শের নিজ উদ্যো‌গে মৃত ব্যক্তির জানাজা ও দাফ‌নের কিছু ছ‌বি সামা‌জিক যোগা‌যোগমাধমে ভাইরাল হ‌য়। পু‌লি‌শের এমন মহ‌তি উদ্দ্যো‌গে ধন্যবাদ জা‌নি‌য়ে‌ছেন সর্বস্ত‌রের মানুষ এবং বল‌ছেন দে‌শের এর দু‌র্যোগকালীন সম‌য়ে পু‌লিশই জন‌গণের পা‌শে আছে।

ক‌রোনাভাইরাস স‌ন্দে‌হে মৃত ব্যক্তির জানাজা নামাজ পড়া‌নোর ব্যবস্থা ও কবর দেওয়ার মাধ্যমেই তার দৃষ্টান্ত স্থাপন কর‌লেন। পু‌লিশ প্রকৃতই জনগণের বন্ধু।

এর আগে বিকা‌লে রুহুল আমিন ‌শেখ করোনাভাইরা‌সের উপসর্গ নি‌য়ে মারা যান। এ ঘটনায় উপ‌জেলা প্রশাসন ও পু‌লিশ সেনগ্রাম ও বাজার লকডাউন ঘোষণা ক‌রেন এবং স্বাস্থ্য বিভাগ মৃ‌তের শরী‌রের নমুনা সংগ্রহ ক‌রে ঢাকায় পা‌ঠি‌য়ে‌ছেন ব‌লে জানান।

মৃত রুহুল আমিন শেখ সেনগ্রাম এলাকার হাবিবুর রহমানের ছে‌লে। সে পেশায় একজন ট্রাকটালক।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা‌ গে‌ছে, রুহুল আমিন ঢাকার সাভা‌রে ড্রাম ট্রাক চালা‌তেন। ক‌য়েক‌দিন আগে সে পাবনায় তার শশুর বাড়ি‌তে বেড়া‌তে যান। ‌সেখান থে‌কে জ্বর ও বি‌ভিন্ন আলামত নি‌য়ে গত রবিবার তার গ্রা‌মের বাড়িতে আসেন। এরপর তার অবস্থার অব‌নতি হ‌লে স্থানীয় পল্লী চি‌কিৎস‌কের কা‌ছে চি‌কিৎসা নেন। পরবর্তী‌তে তার অবস্থার আরো অবন‌তি হ‌লে গতকাল সোমবার বিকা‌লে তি‌নি মারা যান।

রাজবাড়ীর সি‌ভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, ‌‌রবিবার বিকা‌লে ক‌রোনা ভাইরা‌সের উপসর্গ নি‌য়ে ‌সেনগ্রাম এলাকায় এক ব্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। তার নমুনা ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে এবং ওই ব্যক্তির আশে পা‌শের বাড়ীসহ গ্রাম ও বাজার লকডাউ‌ন করা হ‌য়ে‌ছে।

পাংশা থানার ও‌সি মোঃ আহসান উল্লাহ জানান, স্থানীয়রা কেউ ভয়ে ক‌রোনা স‌ন্দে‌হে মৃত ব্যক্তির জানাজায় এগি‌য়ে আসে নাই। ফ‌লে পু‌লিশ রা‌তে স্থানীয় ইউ‌পি চেয়ারম্যানসহ ৫ জন এবং অতি‌রিক্ত পু‌লিশ সুপারসহ (পাংশা সা‌র্কেল) থানার পু‌লিশ সদস্য‌দের নি‌য়ে ধর্মীয় বিধান মে‌নে যথাযথ নিয়‌মে ওই ব্যক্তির জানাজা নামাজ পড়া‌নোর ব্যবস্থা ও দাফন সম্পন্ন ক‌রে।

অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবিরের ফেসবুক থেকে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মিজানুর রহমান আজহারী

পদ্মায় বাস ডুবি: মিজানুর রহমান আজহারীর ৬ শব্দের স্ট্যাটাস ভাইরাল

March 25, 2026
হাসনাত আবদুল্লাহ

মুহূর্তেই হাসনাত আবদুল্লাহর দুই শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

February 21, 2026
গোলাম মাওলা রনি

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

February 13, 2026

Latest News

মিজানুর রহমান আজহারী

পদ্মায় বাস ডুবি: মিজানুর রহমান আজহারীর ৬ শব্দের স্ট্যাটাস ভাইরাল

হাসনাত আবদুল্লাহ

মুহূর্তেই হাসনাত আবদুল্লাহর দুই শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

গোলাম মাওলা রনি

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

ডা. মিতু

নাহিদের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়া নারী হাদির আপন ফুফাতো বোন : ডা. মিতু

বিদিশা

তারেক রহমানের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন বিদিশা

ড. ইউনূস ও উপদেষ্টাদের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ভিডিও প্রচার, সত্যতা জানালো রিউমর স্ক্যানার

বাংলাদেশের রাস্তায় বৃদ্ধের উচ্ছিষ্ট খাওয়ার ছবিটি পুরোনো: রিউমর স্ক্যানার

ইসকনের গরুর খামারে হামলার দাবি করা ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

জামায়াত নেতাদের প্রশংসা করে ফেসবুকে গোলাম রাব্বানীর পোস্ট

ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে : সোহেল তাজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa