Advertisement
জুমবাংলা ডেস্ক : সংক্রমণের ঝুঁকি বা মৃত্যুর ভয়ে প্রিয়জনের লাশের পাশে যখন কেউ নেই; তখন ছুটে আসে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’। জীবনবাজি রেখে করোনায় মৃতদের লাশ দাফন বা সৎকারে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে সংগঠনটি। ‘নো মোর হিউম্যান ক্রাই’ এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি লাশের দাফন/সৎকার ছাড়াও আক্রান্ত ব্যক্তি-পরিবারের খোঁজ-খবর নেয়া, খাদ্য সহায়তা দেয়া এবং কুমিল্লা নগরে জীবাণু প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রেখেছে।

ফোন আসতেই বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে শেষ বিদায়ের দায় নিতে ছুটে চলে বিবেকের টিম। ১২ সদস্যের এই টিমে রয়েছেন, মুফতি হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম রনি, রোমান হাসান, মহিউদ্দিন হোসেন, আসিফ ইকবাল ফারিয়াল, মাহমুদুল হাসান, আজহার বাবু, হাবিবুছ ছালিহিন সমাপ্ত, সালেহ আহমেদ, সহিদুল ইসলাম ছোটন ও মো. হাদী।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ টিপু ও তার টিমকে স্যালুট ও শুভেচ্ছা জানাচ্ছে। কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু লিখেছেন, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। ক্রীড়া সংগঠক সাইফুল আলম রনি লিখেছেন, যখন লাশ দাফনের ভয়ে সবাই ঘরে ঢুকে তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক লাশ দাফন করে যাচ্ছে বিবেক। ইউসুফ মোল্লা টিপুকে আমি লাল সালাম জানাই।

বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, আমাদের ভাবনায় হিন্দু-মুসলিম বা ধর্ম-বর্ণ নেই। শনিবার পর্যন্ত আমরা কুমিল্লা নগরীতে ১৮টি লাশ দাফন করেছি। গত ১৮ মে থেকে আমরা মানবিক-সামাজিক দায় থেকে এ কাজটি করছি। মৃত ব্যক্তির স্বজন ও জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্বাস্থ্য অধিদফতরের গাইডলাইন মেনে আমরা দাফন বা সৎকার কার্যক্রম সম্পন্ন করছি। করোনা পরিস্থিতিতে একজন মৃত মানুষের শেষ বিদায়ের সকল আনুষ্ঠানিকতা পরিপূর্ণভাবে সম্পন্ন পারছি এটাই বড় প্রাপ্তি, বড় মানসিক প্রশান্তি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.