স্পোর্টস ডেস্ক: স্টপেজ টাইমে ডিফেন্ডার লোরেঞ্জো ভেনুতির আত্মঘাতি গোলে ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে ফিওরেন্টিনাকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে জুভেন্টাস।

ফিওরেন্টিনাও সুযোগ কম পায়নি। জোনাথন ইকোনের বামদিনের কার্লিং শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। বিরতির পর লুকাস টোরেইরার থ্রু বল থেকে ইকোনের শট গোলের ঠিকানা খুঁজে পায়নি। ম্যাচটি যখন নিশ্চিত গোলশুণ্য ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে হুয়ান কুয়াড্রাডোর ক্রস ভেনুতির বুকে লেগে জালে জড়ালে আত্মঘাতি গোলের হতাশার ডুবে ফিওরেন্টিনা। ম্যাচ শেষে ভেনুতিকে কাঁদতে দেখা দেখা গেছে, যদিও এ সময় তিনি সতীর্থদের সান্তনাও পেয়েছেন।
এর আগে মঙ্গলবার আরেক সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলান ও ইন্টার মিলান গোলশুন্য ড্র করেছে। দ্বিতীয় লেগের ম্যাচ আগামী ২০ এপ্রিল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ মে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



